News Bangla 24 BD | খুলনায় জুট টেক্সটাইল মিলের আগুন নিয়ন্ত্রণে - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় জুট টেক্সটাইল মিলের আগুন নিয়ন্ত্রণে


খুলনার দিঘলিয়া উপজেলার দেয়াড়া ঘাট সংলগ্ন জুট টেক্সটাইল মিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মালিক পক্ষ থেকে দাবি করা হয়েছে। এর আগে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মিলটিতে আগুন লাগে। এ মিলটিতে পাটের সূতা ও বস্তা তৈরি করা হয়।

এদিকে, দুপুর সাড়ে ১২টার দিকে মিল পরিদর্শন করেন খুলনার জেলা প্রশাসক মো. নাজমুল আহসান।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টা থেকে শ্রমিকরা কাজে যোগ দেন। এর কিছুক্ষণ পরই মিলের ভেতর হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই আগুন পুরো মিলে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস খুলনার খালিশপুর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার তারেক হাসান জানান, আগুন নিয়ন্ত্রণ এসেছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরুপণ করা যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মিলের জেনারেল ম্যানেজার কাওছার আলী জানান, মিলে ১০ মেট্রিক টন সূতা ও বস্তা মজুদ ছিল। এ ছাড়া মেশিনারিজসহ প্রায় ৯০ কোটি টাকার মালামাল ছিল। তবে প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ ৫০ কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ