মৌসুমী-সানি পুত্র ফারদিন এহসান স্বাধীন। বর্তমানে আমেরিকায় ফিল্ম বিষয়ে পড়াশোনা করছেন তিনি। সেখানে পড়াশোনার পাশাপাশি হলিউডের সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করছেন বলে জানিয়েছেন ফারদিন।
জানা গেছে, কেনি গেগ ও ডেভন ডাউন নির্মাণ করছেন ‘সিনথিয়া’ শিরোনামের চলচ্চিত্র। এতে সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন ফারদিন। গতকাল রোববার থেকে এ সিনেমার শুটিং শুরু হয়েছে বলেও জানা গেছে।
বাবা-মা দুজনে অভিনয়শিল্পী হলেও পুত্র ফারদিনের ইচ্ছে ক্যামেরার পেছনে কাজ করার। সে লক্ষ্যে তিনি কাজ করছেন। ইতোমধ্যে তিনি নির্মাণ করেছেন টিভি নাটক। তার নির্মিত টেলিমুভি ডেস্টিনেশন দর্শক মহলে বেশ প্রশংসাও কুড়িয়েছিল।
এ বিভাগের অন্যান্য সংবাদ

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ জন
স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ
রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে অভিযান জোরদার করবে টাস্ক ফোর্স : প্রতিমন্ত্রী
‘শেষ পত্র’র পর আবার একসঙ্গে তিন কিংবদন্তি
জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ 