ফিল্মফেয়ারের প্রচ্ছদে এবার ঐশ্বরিয়া
সদ্য কান চলচ্চিত্র উৎসব থেকে ফিরেছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। এবার কানে গিয়ে বেশ আলোচিতও হয়েছেন সাবেক এই বিশ্ব সুন্দরী। বেগুনি ঠোঁটে লাল গালিচায় হেঁটে অনেকের কাছে হাসির পাত্র হতে হয়েছে তাকে। তবে সব সমালোচনা সহ্য করে দেশে ফিরে নতুন উদ্যমে কাজ শুরু করে দিয়েছেন বচ্চন-বধূ।
ইতোমধ্যে বিখ্যাত সাময়িকী ফিল্মফেয়ারের জুন সংখ্যার প্রচ্ছদকন্যা হিসেবে ফটোশুটে অংশ নিয়েছেন বলিউডের সেনসেশন ঐশ্বরিয়াকে। সাবেক এই বিশ্ব সুন্দরী এবার বেশ সাহসী ভঙ্গিতেই ফিল্মফেয়ারের জুন সংখ্যার প্রচ্ছদকন্যা হিসেবে দেখা যাবে।
আপাতত তিনি ‘সর্বজিত’ ছবির প্রচারণার কাজে ব্যস্ত। এর পর আরও কাজ রয়েছে তার হাতে। তাছাড়া আরাধ্যর কারণেও ব্যস্ততা রয়েছে। সব মিলিয়ে এখন ব্যস্ত নায়িকা।
উল্লেখ্য, আগামী ২০ মে মুক্তি পেতে যাচ্ছে ঐশ্বরিয়া অভিনীত ‘সর্বজিত’।

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ জন
স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ
রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে অভিযান জোরদার করবে টাস্ক ফোর্স : প্রতিমন্ত্রী
‘শেষ পত্র’র পর আবার একসঙ্গে তিন কিংবদন্তি
জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ 