News Bangla 24 BD | ‘রোয়ানু’র বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা - News Bangla 24 BD
News Head
 আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী

‘রোয়ানু’র বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা


বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ উপকূলে আঘাত হানার আগেই বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে ঢাকায়। ঘূর্ণিঝড়ের প্রভাবে গত দু’দিন ধরে প্রায় সারাদেশেই বৃষ্টি হচ্ছে।

ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ শনিবার (২১ মে) দুপুরের মধ্যে চট্টগ্রাম ও বরিশাল উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শুক্রবার রাত থেকে ঢাকায় বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদফতরের হিসাব অনুযায়ী, শনিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ বাংলাদেশের উপকূলীয় এলাকার কাছাকাছি চলে আসায় চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর, কক্সবাজার বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া বিভাগ।

মাঝারি বৃষ্টিতে ঢাকার নিচু এলাকার পথ-ঘাট পানিতে তলিয়ে গেছে। শনিবার সাপ্তাহিক ছুটির সঙ্গে বুদ্ধ পূর্ণিমার ছুটি, তার উপর বৃষ্টি থাকায় শনিবার সকাল থেকেই রাজধানীর পথ-ঘাট কিছুটা ফাঁকা। রাস্তায় গাড়ির সংখ্যাও কম।

গাড়ির সংখ্যা কম থাকায় সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা বাসস্ট্যান্ডসহ আশপাশের রাস্তায় বেসরকারি চাকরিজীবীসহ বিভিন্ন স্তরের মানুষের ভিড় দেখা গেছে। অনেকেই বৃষ্টিতে ভিজে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন।

বৃষ্টিতে রাজধানীর মালিবাগ, মগবাজার, মৌচাক, রাজারবাগ, যাত্রাবাড়ী, নিউমার্কেট, শান্তিনগর, গ্রিনরোড, খিলগাঁও, বনশ্রী, গোরান, মুগদা, মাদারটেক, মাতুয়াইল, ডেমরা, দনিয়া, শ্যামপুর, জুরাইন, বাসাবো, রামপুরা, মিরপুর, পল্লবীসহ বিভিন্ন এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে। এ সব এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। কোনো কোনো বাড়িতেও প্রবেশ করেছে পানি।

মগবাজারের আমবাগান এলাকার বাসিন্দা বেসরকারি চাকরিজীবী মো. নুরুজ্জামান বলেন, ‘অফিসে যাওয়া প্রয়োজন কিন্তু রাস্তায় হাঁটু পানি থাকায় বাসা থেকে বের হতে পারছি না।’

সকাল ৯টার দিকে রাজধানীর মাতুয়াইল কবরস্থান থেকে রায়েরবাগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত যাওয়ার রাস্তাটির বেশির ভাগ অংশ জলাবদ্ধ অবস্থায় দেখা গেছে।

শনিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগ ছাড়া প্রায় সারাদেশেই বৃষ্টি হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায়, সেখানে ১৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ