মোদীর ইচ্ছায় সুন্দরী মডেল এখন বিধান সভায়
কয়েকদিন আগেও তাঁকে ক’জন লোকই বা চিনতেন? মডেলিংএর সুবাদে শোবিজ অঙ্গনের মানুষজনই চিনতেন তাকে। চেনা বৃত্তেই ছিলেন পরিচিত৷ কিন্তু এখন তিনি পুরো ভারতের কাছে সেনসেশন৷ অভিনেত্রী নন, নেত্রী হয়েও সৌন্দর্যে ঢেউ তুলেছেন এমএলএ আঙুরলতা৷
রাজনীতিতে এসেছেন বহু ডাকসাইটে সুন্দরী অভিনেত্রী৷ কিন্তু এভাবে সাড়া বোধহয় কেউই ফেলতে পারেননি৷ যেমনটি সাড়া জাগিয়েছেন আঙুরলতা ডেকা৷ বিজেপি ইতিহাস গড়েছে অসমে৷ প্রথমবার কংগ্রেসকে হারিয়ে মসনদে বসেছে বিজেপি৷ আর সেই জয়ের রাজনৈতিক গুরুত্ব যতখানিই হোক না কেন, মুখ হয়ে উঠেছেন আঙুরলতা৷ কথায় বলে সুন্দর মুখের জয় সর্বত্র৷ বিজেপির এই জয়ের মুখও যেন তাই হয়ে উঠেছেন সুন্দরী আঙুরলতা৷
কতখানি ঢেউ তুলেছেন তিনি৷ সোশ্যাল মিডিয়ার আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে তাঁর ছবি৷ সাধুবাদ আর সৌন্দর্যের প্রশংসায় ভাসছেন তিনি৷ তবে সবথেকে বড় প্রশংসাটি করে ফেলেছেন রামগোপাল ভর্মা৷
রামগোপাল জানিয়েছেন, মোদির ‘অাচ্ছে দিন’ এতদিনে সার্থক৷ এমনিতে রাজনীতিতে তাঁর তেমন আগ্রহ নেই৷ তবে বিধায়ক যদি এমন সুন্দরী হন তাহলে রাজনীতিতেও চোখ রাখতে তাঁর যে কোনও আপত্তি নেই, সে কথাই জানিয়েছেন রসিক রামগোপাল৷
ছয়জন মহিলা এবার বিজেপির টিকিট পেয়েছিলেন৷ তারমধ্যে জিতেছেন মোটে দু’জন৷ তবে সবাইকে ছাপিয়ে বিজেপির জয়ের মুখপাত্র যেন হয়ে উঠেছেন আঙুরলতাই৷

অভিনেতা জাহের আলভী দুই দিনের রিমান্ডে
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ জন
স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ
রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে অভিযান জোরদার করবে টাস্ক ফোর্স : প্রতিমন্ত্রী
‘শেষ পত্র’র পর আবার একসঙ্গে তিন কিংবদন্তি
জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ 