News Bangla 24 BD | সন্তানের উপর নজর রাখতে অ্যাপ - News Bangla 24 BD
News Head
 ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬ দক্ষিণ কোরিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ

সন্তানের প্রতি খেয়াল রাখা অভিভাবকের কর্তব্য। সে কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, কী করছে এ সব বিষয়ে জানা থাকা প্রত্যেক মা-বাবার উচিত। বর্তমান প্রেক্ষাপটে তা আরো জরুরি। এ ক্ষেত্রে অভিভাবকদের সাহায্য করতে পারে স্মার্টফোনের একটি অ্যাপ।
অ্যাপটির নাম ‘ইভোস্কুল’। এটি তৈরি করেছে ভারতের গুরগাঁও-ভিত্তিক সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ইভোএক্সওয়াইজেড টেকনোলজিস।
অ্যাপটি সন্তানের সঙ্গে একটি নিরাপদ যোগাযোগের সুযোগ তৈরি করে। যা কেবল মা–বাবা বা অভিভাবকেরা নজরদারি করতে পারেন। এছাড়া এটি রিয়েল টাইমে সন্তানের অবস্থান জানাতে পারে। লোকেশন ট্র্যাকিং ব্যবহার করে নোটিফিকেশনও পাঠাতে পারে অভিভাবকদের কাছে। যাতে করে সন্তান কোথায় যাচ্ছে তা জানা যায়।
অ্যাপটি সম্পর্কে এর নির্মাতা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী শিল্পা মাহনা ভাটনাগর বলেন, ‘ইভোস্কুল’ অ্যাপটি ব্যবহার করে সন্তানদের সহিংস হয়ে ওঠা, খারাপ পথে নিয়ে যাওয়া, নির্যাতনের মতো বিষয়গুলো থেকে রক্ষা করা যায়। এ ছাড়া তার কর্মকাণ্ডের প্রতিও নজরদারি করা যায়। এতে সন্তানকে ভুল পথে যাওয়া থেকে রক্ষা করা সম্ভব হয়।
এই অ্যাপটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে কাজ করে। গুগল প্লে থেকে এটি সহজেই ফোনে ইন্সটল বা ডাউনলোড করে নেয়া যায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ