সেলিমা-বুলুসহ ১৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
রাজধানীর মুগদা থানার নাশকতার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও সাবেক যুগ্ম-মহাসচিব বরকতউল্লা বুলুসহ ১৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপু অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন আদালত।
উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও বিএনপির নেত্রী শিরিন সুলতানা।
একই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, সাবেক যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানসহ ১৫ জন জামিনে আছেন। তবে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ ১৪ আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
২০১৫ সালের ১৭ মার্চ মুগদা এলাকায় গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরে ২০১৫ সালের ৯ জুলাই মুগদা থানার উপ-পরিদর্শক আব্দুর করিম বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ারসহ মোট ২৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায়
দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী
ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী 