News Bangla 24 BD | জন্মদিন পালন থেকে বিরত থাকলে ঐক্যের বিষয়ে চিন্তা - News Bangla 24 BD
News Head
 ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬ দক্ষিণ কোরিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ

জন্মদিন পালন থেকে বিরত থাকলে ঐক্যের বিষয়ে চিন্তা


সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘যারা শোকের মাসে ভুয়া জন্মদিন পালন করে তারা জাতীয় ঐক্য করতে চায় না, বরং নতুন সমস্যার সৃষ্টি করতে চায়। আপনি (খালেদা জিয়া) যদি ঐক্য চান তাহলে শোকের মাসে ভুয়া জন্মদিন পালন থেকে বিরত থাকুন, তারপর ভেবে দেখব।

শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে শহীদ শেখ কামালের ৬৭তম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘সন্ত্রাস ও উগ্রবাদকে যারা প্রশ্রয় দিয়ে এদেশে প্রতিষ্ঠিত করেছে তারা উগ্রবাদ নিরসনের নামে ঐক্য করতে চায়, এটা বড় হাস্যকর।’

শেখ কামালের বিষয়ে তিনি বলেন, ‘শেখ কামাল বৈচিত্র্যময় এক তরুণের নাম। আমি মনে করি, কোনো তরুণ যদি তার আদর্শকে অনুসরণ করে তাহলে তারা বিপথগামী হবে না।’

শোকের মাসে নেতা-কর্মীদের বিভিন্ন ব্যানার পোস্টার ও বিলবোর্ডের সমালোচনা করে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘শোকের মাসেও নেতা হওয়ার পলিসি করেন? ব্যানার-পোস্টার দিয়ে নেতা হওয়া যায় না ‘

তিনি আরো বলেন, ‘যারা নিয়ম ভেঙে গাড়ি চালায়, তাদের অধিকাংশই ক্ষমতাসীন দলের লোক। দয়া করে এটা করবেন না। বরং মানুষকে সঠিক পথে চলার জন্য আহ্বান করবেন।’

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছারে সভাপতিত্বে সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ। এ ছাড়া বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দসহ কেন্দ্রীয় নেতারা। আলোচনা শেষে শহীদ শেখ কামালের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ