News Bangla 24 BD | বিএনপির নতুন স্থায়ী কমিটি ঘোষণা - News Bangla 24 BD
News Head
 ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬ দক্ষিণ কোরিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ

প্রায় সাড়ে ৪ মাস পর দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। ১৯ সদস্য বিশিষ্ট কমিটিতে নতুন দুই মুখকে রাখা হয়েছে।

তারা হলেন- বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাবেক যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ।

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে নতুন স্থায়ী কমিটির সদস্যদের নাম প্রকাশ করেন।

১৯ সদস্যের মধ্যে ১৭ জনের নাম ঘোষণা করেন নতুন মহাসচিব ফখরুল। বাকি দুজনের নাম পরে জানানো হবে বলে জানান তিনি।

স্থায়ী কমিটিতে আগের ১৪ জন রয়েছেন। অসুস্থতার কারণে নিষ্ক্রিয় এম শামসুল ইসলাম ও সারোয়ারি রহমানকে স্থায়ী কমিটি থেকে বাদ দিয়ে উপদেষ্টা পরিষদে পরিষদে রাখা হয়েছে।

আগের স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে আর এ গনি এবং খোন্দকার দেলোয়ার হোসেন মারা যান। সালাহউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি হয় যুদ্ধাপরাধের দণ্ডে।

চেয়ারপারসন খালেদা জিয়া নতুন স্থায়ী কমিটির প্রথম সদস্য। দ্বিতীয় সদস্য হিসেবে রয়েছেন তার ছেলে লন্ডনে থাকা তারেক রহমান। তিনি দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যানও।

ঘোষিত কমিটিতে ক্রমানুসারে অন্যরা হলেন- খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, তরিকুল ইসলাম, মাহবুবুর রহমান, আ স ম হান্নান শাহ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মইন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ।

ক্রমানুসারে সালাহ উদ্দিন স্থায়ী কমিটির সর্বকনিষ্ঠ সদস্য, তার আগের ১৭ ও ১৮ নম্বর সদস্যের নাম ঘোষণা করা হয়নি।

২০০৯ সালের পঞ্চম জাতীয় কাউন্সিলে গঠনতন্ত্র সংশোধন ১৩ সদস্যের স্থায়ী কমিটির সদস্য সংখ্যা ১৯ এ উন্নীত করা হয়।

গত ১৯ মার্চ ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের চার মাস ১৬ দিন পর শনিবার স্থায়ী কমিটির সঙ্গে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্যদের নামও ঘোষণা করা হয়।

কাউন্সিলের ১০ দিন পর মহাসচিব মির্জা ফখরুল, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহার নাম ঘোষণা করা হয়। এরপর তিন দফায় যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক নিয়ে কমিটির ৪২ জনের নাম ঘোষণা করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ