এক পাসওয়ার্ডেই নিশ্চিত করুন ওয়েবের নিরাপত্তা
আপনার কম্পিউটারে ঢুকে যে কেউ ওয়েবসাইটে প্রবেশ করে আপনার সংবেদনশীল তথ্যে হানা দিতে পারে। এসব ক্ষেত্রে মজিলা ফায়ারফক্সের মাস্টার পাসওয়ার্ড সুবিধা খুব কাজে দেয়।
তাই নিরাপত্তার জন্য যা যা করতে হবে
প্রথমে মজিলা ব্রাউজার থেকে ই-মেইলে লগইন করুন। এবার বাঁয়ের ওপরের বাঁ কোনায় পাসওয়ার্ড সংরক্ষণ করার বার্তা দেখালে Remember Password চেপে সেটি সংরক্ষণ করে নিন। এবার মাস্টার পাসওয়ার্ড সেট করতে Option থেকে Tools-এ গিয়ে Security ট্যাবে ক্লিক করুন।
এখানে Use Master password-এ টিকচিহ্ন দিলে Change Master Password ডায়ালগ বক্স চালু হবে। এখানে Enter New এবং Re-enter Password ঘরে দুবার পাসওয়ার্ড লিখে OK করুন। শক্তিশালী পাসওয়ার্ডের জন্য প্রয়োজনে বিশেষ অক্ষর (! #$%্*) যোগ করে নিতে পারেন। পাসওয়ার্ড কতটা মজবুত হলো, সেটি এখানের Password Quality Meter পরিমাপ করে দেবে।
এখন নতুন যে কেউ সংরক্ষিত থাকা ওয়েবপেজে ঢুকতে চাইলে তাকে অবশ্যই আগে মাস্টার পাসওয়ার্ড দিয়ে লগইন করে তারপর সেই সাইট দেখতে হবে, না হলে সে সেটি দেখতে পারবে না।

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায়
দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী 