News Bangla 24 BD | প্যারিসে ফ্যাশন হাউস রিভলি উদ্বোধন - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

প্যারিসে ফ্যাশন হাউস রিভলি উদ্বোধন


ফ্রান্সের রাজধানী প্যারিসের বিলবিলের পিরনিতে ফ্যাশন হাউস রিভলি স্টোর উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সময় রবিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠান উদ্বোধন করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন।

প্যারিসে প্রথমবারের মতো বাংলাদেশি ফ্যাশন হাউস রিভলি স্টোর উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের কর্ণধার মিনা গোমেজের সভাপতিত্বে ও মাইকেল সুমনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইপিবিএ ফ্রান্সের সভাপতি ফারুক খান, ইবনে সোহেল, বিকশিত নারী সংঘ ফ্রান্সের সভানেত্রী তৌফিকা শাহেদ, বাবু খান, হেলাল উদ্দিন, সুস্ময় শরীফ প্রমুখ।

বক্তারা বলেন, সাহিত্য সংস্কৃতি ও ফ্যাশনের লীলাভূমি ফ্রান্সের প্যারিসে এই প্রথম কোনো প্রবাসী বাংলাদেশির দ্বারা ফ্যাশন হাউস নতুন দিগন্তের সূচনা করল। আমাদের বিশ্বাস এ ধারা অব্যাহত থাকলে এবং বাংলাদেশি প্রবাসীদের সার্বিক সহযোগিতা থাকলে বাংলাদেশি ডিজাইন তথা কাপড়ের সুনাম বিস্তার করে আমাদের অর্থনীতিতে আরো ব্যাপক আকারে ভূমিকা পালন করা যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্যারিসে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ