News Bangla 24 BD | সরকারের তিন বছর পূর্তিতে জাবি ছাত্রলীগের আনন্দ র‌্যালি - News Bangla 24 BD
News Head
 রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬ দক্ষিণ কোরিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ ফুলের মেলা পাখির গানে পহেলা আষাঢ়ের বিকেল কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫

সরকারের তিন বছর পূর্তিতে জাবি ছাত্রলীগের আনন্দ র‌্যালি


জাবি প্রতিনিধি,

দশম জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতার তিন বছর পূর্তি উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আনন্দ র‌্যালি করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী শনিবার সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ র‌্যালিটি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে শহীদ মিনার, ডেইরি গেইট প্রদক্ষিণ করে অমর একুশের পাদদেশে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সভাপতি মো. জুয়েল রানা ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চলসহ শতাধিক নেতা-কর্মী অংশ নেন। র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা বলেন,‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ পিছিয়ে নেই। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের নিজস্ব অর্থায়নেই পদ্মা সেতু হচ্ছে, মেট্রোরেল প্রকল্প হচ্ছে।

জাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চল বলেন, ‘দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতার প্রত্যক্ষ শত্রু পাকিস্তানের চেয়ে আজ আমাদের বাংলাদেশ ২৬টি সূচকে এগিয়ে আছে। শুধু তাই নয়, উন্নয়নের অগ্রযাত্রার প্রথম পাঁচটি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে শেখ হাসিনার ভিশন-মিশনকে বাস্তবায়নে জাবি ছাত্রলীগ সব সময় পাশে ছিল ভবিষ্যতেও থাকবে

এ বিভাগের অন্যান্য সংবাদ