News Bangla 24 BD | বিএনপির সাথে এখন আর জনগণ নাই- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী - News Bangla 24 BD
News Head

বিএনপির সাথে এখন আর জনগণ নাই- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী


বিএনপির সাথে এখন আর জনগণ নাই। তাই তারা আন্দোলন করতে সাহস পায় না। নানা ভাবে দেশ বিরোধী ষড়যন্ত্র করছে। কিন্তু কোন কিছুতেই দেশের অগ্রযাত্রায় বাধা দিতে পারছে না। বাগেরহাট খানজাহান আলী ডিগ্রি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার দুপুরে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বিএনপি সংলাপের রাস্তা আগেই বন্ধ করে দিয়েছে। তারপরও মহামান্য রাষ্ট্রপতি সকলের সঙ্গে সংলাপ করেছেন। সার্চ কমিটি হয়েছে, আওয়ামী লীগের কোন লোক সার্চ কমিটির মেম্বার হয়নি। তারপরও বিএনপি মানি না মানব না বলে যাচ্ছে। ওরা ২০১৪ সালের নির্বাচনের পরও মানি না মানব না ।
মন্ত্রী আরো বলেন,তারা পদ্মা সেতুতে নানা ষড়যন্ত্র করছে। কিন্তু জননেন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে যথা সময়েই এই সেতুর নির্মাণ কাজ শেষ হবে। যে বিশ্ব ব্যাংক এক সময় চুরির কলঙ্ক দিয়ে ছিল তারাই এখন শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ