News Bangla 24 BD | ঢাকায় আসছেন কারিনা কাপুর - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের আশুরার রোজা কয়টি, কখন রাখবেন কাল পবিত্র আশুরা: রাজধানীতে প্রস্তুত ৬৩টি তাজিয়া মিছিল

 নিউজ ডেস্ক : ঢাকায় আসছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। কারিনার বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর শোবিজ লিমিটেডের চেয়ারম্যান স্বপন চৌধুরী।

স্বপন চৌধুরী বলেন, ‘আগামী ১১ ফেব্রুয়ারি কারিনা কাপুর ঢাকায় আসবেন। ১২ ফেব্রুয়ারি ‘বলিউড কুইন নাইট’ শিরোনামে একটি অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে কারিনাকে আমরা জনসম্মুখে আনব। বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠানটি আয়োজন করার কথাবার্তা চলছে।’

‘বলিউড কুইন নাইট’ অনুষ্ঠানে কারিনা ছাড়াও বলিউডের আর কোনো তারকাকে দেখা যাবে কি না জানতে চাইলে স্বপন চৌধুরী বলেন, ‘কারিনা ছাড়া সংগীতশিল্পী কণিকা কাপুর ও জাবেধ আলি আসবেন। দর্শকদের জনপ্রিয় গানগুলো শোনাবেন তারা।’

বাংলাদেশ থেকে কোনো তারকা এই অনুষ্ঠানে অংশ নেবেন কি না জিজ্ঞাসা করতেই স্বপন চৌধুরী বলেন, ‘অবশ্যই বাংলাদেশি তারকারাও অংশ নেবেন এতে। তবে কোন কোন বাংলাদেশি তারকা থাকবেন, সেটা এখনো চূড়ান্ত হয়নি।’

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে থাকবে অন্তর শোবিজ।

এ বিভাগের অন্যান্য সংবাদ