News Bangla 24 BD | নিজেকে বদলে ফিরছেন রেসি - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন দেহে ভিটামিন সি-র চাহিদা পূরণ করে লটকন দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী বিপদ কি শাস্তি, নাকি আল্লাহর রহমত? বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী গ্রেফতার

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মৃদুলা আহমেদ রেসি। দীর্ঘদিন ধরে চলচ্চিত্রাঙ্গন থেকে দূরে ছিলেন এ অভিনেত্রী। এরপর ২০১৫ সালে আবার সিনেমার কাজ শুরু করলেও মাতৃত্বজনিত কারণে দীর্ঘ দেড় বছর ধরে বিশ্রামে রয়েছেন তিনি। তবে এবার নিজেকে বদলে নতুন রূপে চলচ্চিত্রাঙ্গনে ফিরছেন রেসি। এমনটাই জানান এ অভিনেত্রী।

এ প্রসঙ্গে রেসি বলেন, ‘এবার আমি নিজেকে পরিবর্তন করে ফিরব। আমাকে নতুন রূপে দেখতে পাবে দর্শক। বিদ্যা বালান যে ধরনের সিনেমায় কাজ করেন সেরকমের কিছু করতে চাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘মার্চের শেষের দিকে অথবা এপ্রিলের শুরুতে নতুন সিনেমার কাজ শুরু করব। এ সিনেমায় চমক থাকবে। আপাতত এতটুকুই বলতে চাচ্ছি।’

মৃদুলা আহমেদ রেসি ‘এক জবান’, ‘স্বামী ভাগ্য’, ‘আমার স্বপ্ন আমার অহংকার’, ‘অন্তরে প্রেমের আগুন’ প্রভৃতি সিনেমার নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন।

রেসি অভিনীত ‘শূন্য’ শিরোনামের সিনেমাটি শুটিং শেষ করে মুক্তির অপেক্ষায় রয়েছে। এ ছাড়া সাজেদুর রহমান সাজু পরিচালিত ‘অন্তরে প্রেমের আগুন’ শিরোনামের সিনেমার কাজ ইতিমধ্যে শেষ করেছেন। এতে রেসির বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক আমিন খান ও চিত্রনায়ক রুবেল।

এ বিভাগের অন্যান্য সংবাদ