সাংবাদিকদের নৈশভোজে ট্রাম্পের ‘না’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৯ এপ্রিলে অনুষ্ঠেয় সাংবাদিকদের নৈশভোজে অংশ নেবেন না বলে জানিয়েছেন।
শনিবার এক টুইটার বার্তায় ট্রাম্প এ কথা জানান।
ওই টুইটার বার্তায় ট্রাম্প লেখেন, ‘আমি এ বছরের হোয়াইট হাউসের করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে অংশ নেব না। আশা করি সবাই ভালো থাকবেন এবং একটি সুন্দর সন্ধ্যা কাটাবেন।’
হোয়াইট হাউসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কয়েকটি গণমাধ্যমের সাংবাদিকদের ঢুকতে না দেওয়ার এক দিন পরেই ট্রাম্প এই ঘোষণা দিলেন।
এদিকে এর আগেই ব্লুমবার্গ নিউজ ও নিউ ইয়র্কার ম্যাগাজিন এই নৈশভোজে অংশ নেবে না বলে জানায়। একই সঙ্গে এই নৈশভোজ প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছে সাংবাদিকদের প্রতি।
গত শুক্রবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে ঢুকতে দেওয়া হয়নি বিবিসি, সিএনএন, বাজফিড ও নিউ ইয়র্ক টাইমসের প্রতিনিধিদের।
১৯২৪ সাল থেকে অন্তত একবার হলেও সাংবাদিকদের জন্য নৈশভোজের এই আয়োজন করে আসছে হো্য়াইট হাউস। বারাক ওবামা তার সময়ে আটবার এই আয়োজন করেছিলেন। ওই অনুষ্ঠানে সেলিব্রেটি, সাংবাদিক, রাজনীতিবিদ এবং মার্কিন প্রেসিডেন্ট অংশ নেন। অতীতে ট্রাম্প নিজেও এই নৈশভোজে অংশ নিয়েছিলেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইলেকট্রনিকভাবে সমঝোতা স্বাক্ষর করল যুক্তরাষ্ট্র-ইরান
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায়
দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী
ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 