News Bangla 24 BD | আইওআরএ শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী - News Bangla 24 BD
News Head

আইওআরএ শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী


ভারত মহাসাগরীয় আঞ্চলিক জোট (আইওআরএ) এর শীর্ষ নেতাদের বৈঠক ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাতে যোগ দিয়েছেন। স্থানীয় সময় সকাল ৮টায় শীর্ষ নেতারা সম্মেলনস্থলে হাজির হন প্রধানমন্ত্রী।

ইন্দোনেশীয় প্রেসিডেন্ট জোকোরি দো দো তাদের স্বাগত জানান। পরে ফটো সেশনে অংশ নেন নেতারা।

এরপর উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে সমবেত হন আইওআরএ শীর্ষ নেতারা। এসময় প্রত্যেক নেতার হাতে তুলে দেওয়া হয় তিফা নামের বিশেষ এক তবলা। তাতে তাল ঠুকে নেতারা একযোগে উদ্বোধন করেন এই শীর্ষ সম্মেলন। এর আগে ছোট্ট ছোট্ট শিশুরা বিশেষ নাচ দেখায়।

সম্মেলনে কাউন্সিল অব মিনিস্টার এবং আইওআরএ বিজনেস সামিটের রিপোর্ট উপস্থাপন করা হবে। এরপর শুরু হবে সাধারণ বিতর্ক। এই বিতর্ক অধিবেশনে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালের অধিবেশনেই প্রধানমন্ত্রীর বক্তব্য রাখার কথা রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ