News Bangla 24 BD | বিএনপি ৭ই মার্চ স্বীকার করে না: ওবায়দুল কাদের - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেফতার বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান চিকেন ভেজিটেবল স্যুপ তৈরির রেসিপি জেনে নিন দাম্পত্য সুখী হবে এই ৩ উপায়ে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা জোভান বিশ্বকাপে একটি করে ম্যাচ শেষ সব দলের, পয়েন্ট টেবিলে কে কোথায়? দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন গাজীপুর পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইলেকট্রনিকভাবে সমঝোতা স্বাক্ষর করল যুক্তরাষ্ট্র-ইরান ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী

বিএনপি ৭ই মার্চ স্বীকার করে না: ওবায়দুল কাদের


ঐতিহাসিক সাতই মার্চ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের বলেন, বিএনপি সাতই মার্চ পালন করে না। তারা ইতিহাস স্বীকার করে না। তারা ক্ষমতায় গেলে ইতিহাস জবরদখল করে।

পত্রিকায় প্রকাশিত জিয়াউর রহমানের একটি লেখার উদ্ধৃতি দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, তিনি লিখেছিলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের মধ্য দিয়ে স্বাধীনতার সবুজ সংকেত পেয়েছিলেন। কিন্তু আজ তার দল বিএনপি এই দিবসটি স্বীকারই করে না। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সময় মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

১৯৭১ সালের এই দিনে তৎকালীন রেসকোর্স ময়দানের (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) বিশাল জনসমাবেশে দেওয়া ভাষণে বঙ্গবন্ধু বাঙালি জাতিকে স্বাধীনতাযুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে বঙ্গবন্ধু বলেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ প্রকৃতপক্ষে, জাতির উদ্দেশে দেওয়া বঙ্গবন্ধুর ওই ভাষণই ছিল বাংলাদেশের স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা। এরপরই দেশের মুক্তিকামী মানুষ ঘরে ঘরে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করে।

রাষ্ট্রীয়ভাবে আজকের দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। ৭ মার্চ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন সাতই মার্চ উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ