News Bangla 24 BD | সিরিয়ায় মসজিদে বিমান হামলায় নিহত ৪২ - News Bangla 24 BD
News Head
 স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬ দক্ষিণ কোরিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ ফুলের মেলা পাখির গানে পহেলা আষাঢ়ের বিকেল কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫ জাতীয় বিশ্ববিদ্যালয়ে চালু হলো ড. সুকুমার রায় মেধা বৃত্তি অবৈধ বাংলাদেশিদের সাধারণ ক্ষমা করল জর্ডান স্ত্রী হত্যা মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে

সিরিয়ায় একটি মসজিদের ওপর বিমান হামলায় ৪২ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার আলেপ্পো প্রদেশের আতারিব এলাকার বিদ্রোহীদের দখলকৃত গ্রাম আল-জিনায় এ হামলা চালানো হয় বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

সংস্থাটি জানিয়েছে, বিকেলে নামাজের জন্য মুসুল্লিরা জমায়েত হয়েছিলেন। ঠিক এ সময়ে বিমান হামলা চালানো হয় সেখানে। নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। কোন পক্ষ এ হামলা চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে রাশিয়া ও সিরিয়ার সরকারি বাহিনী ওই এলাকায় বিমান হামলা চালিয়ে থাকে। আবার যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটও ওই এলাকায় বিমান হামলা চালায়।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আব্দেল রহমান এক বিবৃতিতে বলেছেন, ‘বিকেলের নামাজের সময় আলেপ্পোর একটি মসজিদে অজ্ঞাত যুদ্ধবিমানের হামলায় ৪২ জন নিহত হয়েছে। এদের অধিকাংশই বেসামরিক নাগরিক।’

এদিকে লন্ডনভিত্তিক মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম আল-আরাবি জানিয়েছে, মার্কিন নেতৃত্বাধীন জোটই এই হামলা চালিয়েছে। ওই হামলার সময় মসজিদটিতে প্রায় ৩০০ মুসুল্লি ছিল।

মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, আল-কায়েদার বৈঠকের স্থান আল-জিনা গ্রামে মার্কিন নেতৃত্বাধীন জোট হামলা চালিয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ