নুসরাত ফারিয়া ও রিয়া সেনের দ্বন্দ্ব
নায়িকাদের মধ্যে চুলোচুলি আর মুখ কালাকালি মাঝে মাঝে হয়েই থাকে। কিন্তু দুই দেশের দুই নায়িকার মধ্যে এমন চুলোচুলি হবে তা কি কখনো ভাবা যায়! ভাবা না গেলেও ঘটনা কিন্তু সত্য। বলছিলাম বাংলাদেশের তরুণ ক্রেজ নুসরাত ফারিয়া আর কলকাতার নায়িকা রিয়া সেনের কথা।
দুজনেই দুই বাংলার যৌথ-প্রযোজনায় নির্মিত ‘হিরো-৪২০’ ছবিতে অভিনয় করছেন। ছবিতে ফারিয়াকে নেওয়া হয়েছে প্রধান অভিনেত্রী হিসেবেই। কিন্তু শুটিংয়ের মাঝপথে গিয়ে ফারিয়া জানতে পারলেন রিয়া সেনের লবিংয়ের কারণে ছবিতে তাঁর গুরুত্ব কমিয়ে রিয়া সেনের গুরুত্ব বাড়িয়ে তোলা হয়েছে। আর এতেই চটে গেলেন ফারিয়া। চটলেন রিয়া সেনও। এরপর একসঙ্গে শুটিং করলেও একজন আরেক জনের সঙ্গে কথা বলতেন না। এমনকি ফারিয়া শুটিং না করারও ঘোষণা দিয়েছিলেন। পরে কোনরকমে ম্যানেজ করলেও দুজনের মানসিক দূরত্ব রয়েই গেছে। আর তার প্রমাণ মিলল সম্প্রতি কলকাতার একটি পত্রিকায় প্রকাশিত রিয়া সেনের সাক্ষাৎকারেও। সেখানে তিনি ‘হিরো ৪২০’ নিয়ে কথা বললেও কোথাও ফারিয়ার নামের একটি অক্ষরও উচ্চারণ করেননি।

‘শেষ পত্র’র পর আবার একসঙ্গে তিন কিংবদন্তি
আগামী ৩ জুলাই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’
চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়
শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা
এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল
শিল্পী সমিতির নির্বাচন ঘিরে সরগরম বিএফডিসি
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা 