গাড়িতে বোমা আছে এমন দাবি করে হোয়াইট হাউসের চেক পয়েন্টে গাড়ি নিয়ে প্রবেশের চেষ্টা করায় এক ব্যক্তিতে আটক করা হয়েছে। শনিবার রাতে ওই ঘটনা ঘটেছে। খবর বিবিসি, সিএনএন।
সিএনএন জানিয়েছে, ওই ব্যক্তির গাড়িতে আসলেই বোমা বা এ ধরনের কোনো ডিভাইস ছিল কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে ওই ঘটনার পর হোয়াইট হাউসের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ গাড়িটি তল্লাশি করছে। নিরাপত্তার কারণে আশেপাশের রাস্তাঘাট বন্ধ রাখা হয়েছে।
শনিবার স্থানীয় সময় রাত ১১টার দিকে গাড়ি নিয়ে প্রবেশের চেষ্টা চালায় অজ্ঞাত এক ব্যক্তি। ওই ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ছিলেন না। তিনি সেসময় ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইলেকট্রনিকভাবে সমঝোতা স্বাক্ষর করল যুক্তরাষ্ট্র-ইরান
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায়
দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী
ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী 