মুসলিম নারীকে সমাবেশ থেকে বের করে দিলেন ট্রাম্প
ফের সমালোচনার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প।
হিজাব এবং বিশেষ বার্তা যুক্ত টি-শার্ট পরায় এক মুসলিম নারীকে নির্বাচনী সমাবেশ থেকে বের করে দিয়ে ফের সমালোচনার মুখে পড়লেন তিনি।
রক হিল ডিপার্টমেন্ট পুলিশ এ তথ্য জানিয়েছে।
পুলিশের ভাষ্য, ‘‘ট্রাম্প যখন বক্তৃতা রাখছিলেন ওই সময়ে ৫৬ বছর বয়সি রোজা হামিদ তার সামনেই অবস্থান করছিলেন। এ সময় তার টি-শার্টে লেখা ছিলো, ‘সালাম-আমি শান্তির বার্তা নিয়ে এসেছি।’’
রক হিল পুলিশ ডিপার্টমেন্টের মেজর স্টিভেন থম্পসন বলেন, ‘‘রোজা ঝামেলা সৃষ্টি করছেন বলে সমাবেশ কর্তৃপক্ষ পুলিশের কাছে অভিযোগ করে। এ জন্য তাঁকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ।’’
পুলিশ যখন রোজাকে সরিয়ে আনে তখন ট্রাম্পের অনেক ভক্ত মন্তব্য করছিলো। তারা বলছিলো, ‘তুমি বেরিয়ে যাও তোমার কাছে বোমা আছে।
তবে রোজা জানয়েছেন, মুসলিমদের সম্পর্কে ট্রাম্প ভক্তদের ধারণার পরিবর্তন আনতেই সমাবেশে অংশ নিয়েছিলেন তিনি।

৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
দেশের ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ, জেলা হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা 