News Bangla 24 BD | নেইমার-সুয়ারেজে বার্সার বড় জয় - News Bangla 24 BD
News Head
 রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬ দক্ষিণ কোরিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ ফুলের মেলা পাখির গানে পহেলা আষাঢ়ের বিকেল কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫

নিষেধাজ্ঞার কারণে ছিলেন না দলের সেরা তারকা লিওনেল মেসি। তবে গ্রানাডা পরীক্ষা বেশ ভালোমতোই উতরে গেছে মেসিহীন বার্সেলোনা। আক্রমণভাগের অন্য দুই তারকা নেইমার ও লুইস সুয়ারেজের নৈপুণ্যে লা লিগায় গ্রানাডাকে ৪-১ গোলে হারিয়েছে লুইস এনরিকের দল।

একে তো মেসি ছিলেন না, রোববার রাতের এই ম্যাচে ডিফেন্ডার জেরার্ড পিকেকে বিশ্রাম দিয়েছিলেন বার্সা কোচ। শুরুর একাদশে ছিলেন না মাঝমাঠের সেনানী আন্দ্রেস ইনিয়েস্তাও। ম্যাচের ১৭ মিনিটে আবার চোট নিয়ে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফিনহা।

তাদের ছাড়াই অবশ্য গ্রানাডার রক্ষণে একের পর এক আক্রমণ শানিয়েছে বার্সেলোনা। ২৫ মিনিটে সুয়ারেজ গোল প্রায় করেই ফেলেছিলেন। কিন্তু উরুগুইয়ান স্ট্রাইকারের শট ক্রসবারে লেগে ফেরে। সুয়ারেজকে হতাশ করেন গ্রানাডার গোলমুখে চীনের প্রাচীর হয়ে দাঁড়ানো মেক্সিকান গোলরক্ষক ওচোয়াও। খানিক বাদে সুয়ারেজকে দু-দুবার রুখে দেন তিনি।

বিরতির ঠিক আগে সুয়ারেজকে আর রুখতে পারেননি ওচোয়া। ৪৪ মিনিটে জরদি আলবার বাড়ানো বল স্বাগতিক গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে পাঠিয়ে বার্সাকে লিড এনে দেন উরুগুইয়ান স্ট্রাইকার। তিন বছরের মধ্যে গ্রানাডার মাঠে এটি সুয়ারেজের পঞ্চম গোল। গত বছর লিগে এখানে হ্যাটট্রিক করেছিলেন তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরা গ্রানাডা। ৫০ মিনিটে গোলটি করেন বোগা। তবে স্বাগতিকদের সমতায় ফেরার স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৬৪ মিনিটে বার্সাকে আবার লিড এনে দেন পাকো আলকাসের। সুয়ারেজের পাস থেকে ওচোয়াকে পরাস্ত করে চলতি লিগে নিজের তৃতীয় গোলটি করেন স্প্যানিশ স্ট্রাইকার।

৮২ মিনিটে হেনরি আগবো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় গ্রানাডা। পরের মিনিটেই গোল করে বার্সার ব্যবধান বাড়ান ক্রোয়েশিয়ান মিডফিল্ডার ইভান রাকিটিচ। আর যোগ করা সময়ে দলের চতুর্থ গোলটি করেন নেইমার। বার্সার হয়ে নেইমারের এটি শততম গোল। উপলক্ষটা বড় জয় দিয়েই রাঙিয়ে রাখলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

এই জয়ে লিগ শিরোপা জয়ের দৌড়ে রিয়াল মাদ্রিদের খুব কাছেই থাকল বার্সেলোনা। ২৯ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট হলো ৬৬। এক ম্যাচ কম খেলা রিয়ালের দুই পয়েন্ট বেশি। ২৯ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ ও সেভিয়ার পয়েন্ট ৫৮। বার্সার পরের ম্যাচ সেভিয়ার বিপক্ষে। বুধবার সেই ম্যাচেই ফিরছেন মেসি।

এ বিভাগের অন্যান্য সংবাদ