‘শিক্ষার্থীদের লেখাপড়া বন্ধ করে আন্দোলন কাম্য নয়’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাকিস্তান প্রেমের কারণেই মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলার দু:সাহস দেখান বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের জনসভায় এ কথা বলেন তিনি।
এসময় শিক্ষকদের কর্মবিরতি প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীদের লেখাপড়া বন্ধ করে নিজেদের সম্মানের জন্য আন্দোলন কাম্য নয়।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের এই জনসভা। যে উদ্যান থেকে ৭১-এর ৭ মার্চ স্বাধীনতার ডাক দেন বঙ্গবন্ধু, স্বাধীন বাংলাদেশে ফিরে যেখানে প্রথম দাঁড়ান জনগণের সামনে।
জনসভায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্বাধীনতার চার দশক পরও কেউ কেউ পাকিস্তানকে ভুলতে পারেনি। এজন্য যুদ্ধাপরাধের বিচার বন্ধ করতে তারা দেশজুড়ে নাশকতা চালায়।
শিক্ষকদের আন্দোলন নিয়েও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বলেন, শিক্ষকদের মর্যাদা সবার ওপরে। তবে সম্মানবোধ নিজেদের ওপরও অনেকটা নির্ভর করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওপর দিয়ে মেট্রো রেল লাইন নির্মাণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, অত্যাধুনিক প্রযুক্তির এই মেট্রো রেলে শিক্ষার্থীদের পড়ালেখার পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা নেই।
উন্নয়নের পথে বাধা দিয়ে দেশের অগ্রযাত্রা ব্যাহত না করতে সবার প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 