News Bangla 24 BD | ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে মাদ্রাসা ছাত্র নিহত - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে মাদ্রাসা ছাত্র নিহত


ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের ঘটনায় মাসুদুর রহমান নামে এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। নিহত মাসুদুর রহমান ভাদুঘরের বাসিন্দা হাফেজ ইলিয়াস মিয়ার ছেলে। সে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার ৮ম শ্রণির ছাত্র। তার লাশ জেলা সদর হাসপাতালে রাখা আছে।

এদিকে শিক্ষার্থীর মৃত্যুর পর আবারও ভাংচুর-সড়ক অবরোধ হয়েছে, শহরে মোতায়েন করা হয়েছে বিজিবি।
মঙ্গলবার ভোরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাফেজ মাসুদুর রহমান (২০) নামের ওই মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়।

সোমবার রাতে সংঘর্ষের সময় মাসুদকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ভোর রাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাইনুল হক উপল বলেন, “মাসুদের বুকের বাঁ পাশে ও পেটের নিচে বাঁ দিকে আঘাতের চিহ্ন ছিল।”

মাসুদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সকালে মাদ্রাসা শিক্ষার্ধীরা ক্ষোভে ফেটে পড়ে। কয়েকশ ছাত্র শহরের টিএ রোড, কুমারশীলের মোড়, লোকনাথ ট্যাংকের পাড়সহ কয়েকটি স্থানে রাস্তা আটকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়।
এ সময় তারা সড়কের উপর কয়েকটি তোরণও ভাংচুর করে। পুরো শহরে উত্তেজনা ছড়িয়ে পড়লে যান চলাচল বন্ধ হয়ে যায়। এই পরিস্থিতিতে সকাল ৮টার দিকে শহরে বিজিবি মোতায়েন করে স্থানীয় প্রশাসন।

১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নজরুল ইসলাম বলেন, শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এএসপি তাপস রঞ্জন ঘোষ বলেন, “শহরে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি।” একজন মাদ্রাসাছাত্র মারা গেছে। তবে কিভাবে তিনি মারা গেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তা ছাড়া নিহতের শরীরে কোনো আঘাতের চিহৃ নেই।

এ বিভাগের অন্যান্য সংবাদ