হামলাকারীরা চিৎকার করে বলছিল, ‘এটা আল্লাহর জন্য’
আবারও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে লন্ডনে। দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো জঙ্গি হামলার শিকার হলো যুক্তরাজ্য। স্থানীয় সময় শনিবার মধ্যরাতে লন্ডন ব্রিজ ও সেতুসংলগ্ন বরো মার্কেটে হামলা চালানো হয়। এ হামলায় ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৮ জন। পুলিশের পাল্টা গুলিতে সন্দেহভাজন তিন সন্ত্রাসী নিহত হয়েছে। সে দেশের প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ান খবরটি নিশ্চিত করেছে।
‘এটা আল্লাহর জন্য’ বলেই এলোপাতাড়ি ছুরিকাঘাত করা শুরু করে হামলাকারীরা।
কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, তিনজন হামলাকারী একটি ভ্যানগাড়ি থেকে নেমে লন্ডন ব্রিজসংলগ্ন বরো মার্কেট এলাকায় অবস্থান করা লোকজনের ওপরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা শুরু করে। এ সময় তারা চিৎকার করে বলছিল, ‘এটা আল্লাহর জন্য।’
স্থানীয়দের বরাত দিয়ে বিবিসি জানায়, মধ্যরাতে সাদা একটি গাড়ি রাস্তা ছেড়ে লন্ডন ব্রিজের ফুটপাতে উঠে পড়ে এবং পথচারীদের চাপা দেয়। হামলার সময় সেতুটিতে ছিলেন বিবিসির সাংবাদিক হলি জোন্স। তিনি জানান, একজন পুরুষ ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার গতিতে গাড়ি চালিয়ে ব্রিজের ফুটপাতে পথচারীদের ওপর উঠে পড়ে।
ব্রিজে পথচারীদের চাপা দেওয়ার পর হামলাকারীরা নিকটবর্তী বরো মার্কেটে যায়। সেখানে গিয়ে মানুষকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তারা। পরে পুলিশের গুলিতে নিহত হয় তিন হামলাকারী। গুলি করে হত্যা করার আগপর্যন্ত মোটামুটি আট মিনিট ধরে চলে হামলা। বরো মার্কেট এলাকায় বেশ কয়েকটি রেস্তোরাঁ ও বার রয়েছে। রোববার সাপ্তাহিক ছুটির আগের রাত হওয়ায় অনেকেই ওই স্থানে অবস্থান করছিলেন।
এটি যে সন্ত্রাসী হামলা তা নিশ্চিত করেছে লন্ডন পুলিশ। ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরিজা মে এই হামলাকে ‘ভীতিকর ঘটনা’ বলে আখ্যায়িত করেছেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইলেকট্রনিকভাবে সমঝোতা স্বাক্ষর করল যুক্তরাষ্ট্র-ইরান
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায়
দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী
ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল
ভিয়েতনামে মাংস বিক্রির জন্য চুরি হওয়া শত শত বিড়াল উদ্ধার 