News Bangla 24 BD | লন্ডন হামলার দায় স্বীকার করেছে আইএস - News Bangla 24 BD
News Head

লন্ডনের প্রাণকেন্দ্র লন্ডন ব্রিজের কাছে চালানো পৃথক তিন হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। খবর সিএনএন এর।

সিএনএন এক প্রতিবেদনে বলছে, আইএসের মুখপত্র আমাক নিউজ এজেন্সিতে এ হামলার দায় স্বীকার করা হয়েছে।

তবে সিএনএনের সন্ত্রাস বিষয়ক বিশ্লেষক পল ক্রুইকশাঙ্ক বলছে, দাবির সপক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি আইএস।

শনিবারের ওই হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৪৮ জন।

ঘটনার পরপরই পুলিশের গুলিতে তিন হামলাকারী নিহত হন। এরপর দেখা যায় তার শরীরে যে সুইসাইড বেল্ট বাঁধা ছিল সেগুলো নকল।

সিএনএনের প্রতিবেদনে অারো বলা হয়েছে, পুলিশের গুলিতে নিজেদের মৃত্যু নিশ্চিত করতেই নকল সুইসাইড বেল্ট শরীরে বেঁধেছিলেন হামলাকারীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ