লন্ডনে হামলাকারীদের পরিচয় নিশ্চিত
লন্ডনে হামলাকারীদের পরিচয় পুলিশ নিশ্চিত হয়েছে। শিগগিরই তাদের নাম প্রকাশ করা হবে। সোমবার লন্ডন পুলিশ এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় শনিবার রাতে লন্ডন ব্রিজের ওপরে পথচারীদের ওপর দিয়ে গাড়ি উঠিয়ে ও ছুরিকাঘাত করে সাতজনকে হত্যা করা হয়। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪৮ জন। তিন হামলাকারী ঘটনাস্থলে পুলিশের গুলিতে নিহত হয়েছে।
এদিকে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট এ হামলার দায় স্বীকার করেছে।
লন্ডন মেট্রোপলিটন পুলিশ সোমবার সকালে জানিয়েছে, পূর্ব লন্ডনে নিউহ্যাম ও বার্কিংয়ের দুটি ঠিকানায় অভিযান চালানো হয়েছে। হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে এ পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৫৫ বছরের এক ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে। বার্কিংয়ের যে বাড়িটিতে অভিযান চালানো হয়েছে, সেটি এক হামলাকারীর বাড়ি বলে ধারণা করা হচ্ছে।
বিবিসির এশিয়ান নেটওয়ার্ককে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেছেন, হামলাকারীদের একজন গত দুবছর ধরে চরমপন্থার দিকে ঝুঁকছিল।
তিনি বলেন, ‘আমরা সুনির্দিষ্ট কিছু হামলার বিষয়ে কথা বলেছিলাম এবং অধিকাংশ চরমপন্থির মতোই সে এগুলোর মূল্যায়ন করতো্ শেষ পর্যন্ত আমি বুঝতে পারলাম যে কর্তৃপক্ষের সঙ্গে আমার যোগাযোগ প্রয়োজন।’
ওই ব্যক্তি জানান, তিনি কর্তৃপক্ষকে বিষয়টি জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইলেকট্রনিকভাবে সমঝোতা স্বাক্ষর করল যুক্তরাষ্ট্র-ইরান
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায়
দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী
ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল
ভিয়েতনামে মাংস বিক্রির জন্য চুরি হওয়া শত শত বিড়াল উদ্ধার 