যুক্তরাজ্যের নির্বাচনের ভোটগ্রহণ চলছে
জঙ্গী হামলায় ২৯ জনকে হারানোর শোক কাটিয়ে সাধারণ মানুষ যুক্তরাজ্যের আগাম নির্বাচনে ভোট দেওয়া শুরু করেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে ইংল্যান্ডে, নর্দার্ন আয়ারল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ডের ৪০ হাজারেরও বেশি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে বলে বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনগুলোতে জানানো হয়েছে।
স্থানীয় সময় রাত ১০ টায় ভোট গ্রহণ শেষে হবে। শুক্রবার সন্ধ্যা নাগাদ আনুষ্ঠানিক ফলাফল জানা যাবে। এবার নিবন্ধিত ৪ কোটি ৬৯ লাখ ভোটার পার্লামেন্টের ৬৫০টি আসনের প্রতিনিধি নির্বাচন করবেন।
২০১৫-র সাধারণ নির্বাচনের চেয়ে এবার ভোটারের সংখ্যা বেশি। সেবার প্রায় ৪ কোটি ৬৫ লাখ ভোটার তাদের রায় জানিয়েছিলেন। ভোটারদের অনেকেই এরই মধ্যে পোস্টাল ভোটের মাধ্যমে তাদের পছন্দের কথা জানিয়ে দিয়েছেন। গত নির্বাচনে ১৬ দশমিক ৪ শতাংশ ভোটার এভাবে ভোট দিয়েছিল।সেবার মোট ৩৩১ আসনে জয়ী হয়ে সরকার গঠন করেছিল কনজারভেটিভ পার্টি। প্রধান প্রতিদ্বন্দ্বী লেবাররা ২২৯টি আসন পেয়েছিল।
এক নজরে এবারের নির্বাচন:
# নির্বাচনের দিন ১৮ বছর বা তার বেশি বয়স হবে এমন যে কেউ ভোটার নিবন্ধন করতে পেরেছেন। এবছর ভোটার নিবন্ধনের শেষ দিন ছিল ২২ মে।
# দেশের বাইরে অবস্থিত যুক্তরাজ্যের নাগরিকরা ডাকের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন; তবে ডাকে পাঠানো ভোট অবশ্যই ৮ জুনের আগে কেন্দ্রে পৌঁছাতে হয়েছে।
# মোট ৬৮টি দলের তিন হাজার ৩০৪ জন প্রার্থী এবারের নির্বাচনে অংশ নিচ্ছে, যার মধ্যে ১৯১ জন স্বতন্ত্র প্রার্থী।
# এবার ভোট কেন্দ্র করা হয়েছে স্কুল, কমিউনিটি সেন্টার ও চার্চের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্যারিশ হলগুলোতে; আগের নির্বাচনগুলোতে এর বাইরে পাব, অত্যাধুনিক লন্ড্রি ও স্কুল বাসগুলোকেও কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছিল।
যুক্তরাজ্যের পার্লামেন্টের মেয়াদ পাঁচ বছর। কিন্তু ব্রেক্সিট বিষয়ে পার্লামেন্ট সদস্যরা ঐক্যমত্যে পৌঁছাতে না পারায় হঠাৎ করেই এপ্রিলে আগাম নির্বাচনের ডাক দেন প্রধানমন্ত্রী টেরিজা মে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইলেকট্রনিকভাবে সমঝোতা স্বাক্ষর করল যুক্তরাষ্ট্র-ইরান
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায়
দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী
ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল
ভিয়েতনামে মাংস বিক্রির জন্য চুরি হওয়া শত শত বিড়াল উদ্ধার 