News Bangla 24 BD | ছয় মাস পর হোয়াইট হাউজে মেলানিয়া - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেফতার বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান চিকেন ভেজিটেবল স্যুপ তৈরির রেসিপি জেনে নিন দাম্পত্য সুখী হবে এই ৩ উপায়ে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা জোভান বিশ্বকাপে একটি করে ম্যাচ শেষ সব দলের, পয়েন্ট টেবিলে কে কোথায়? দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন গাজীপুর পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইলেকট্রনিকভাবে সমঝোতা স্বাক্ষর করল যুক্তরাষ্ট্র-ইরান ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী

নতুন দুই অতিথি পেল হোয়াইট হাউজ। রোববার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ও ছেলে ব্যারন প্রায় ছয় মাস পর হোয়াইট হাউজে উঠেছেন। যুক্তরাষ্ট্রের আধুনিক ইতিহাসে মেলানিয়াই হলেন প্রথম ফাস্টলেডি যিনি স্বামীর শপথের ছয় মাস পর হোয়াইট হাউজের বাসিন্দা হলেন।

ডোনাল্ড ট্রাম্প গত জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর আনুষ্ঠানিকতার অংশ হিসেবে হোয়াইট হাউজে এসেছিলেন মেলানিয়া। কিন্তু ছেলে ব্যারনের শিক্ষাবর্ষ শেষ না হওয়ায় তাকে নিয়ে নিউ ইয়র্কে ফিরে যেতে হয়েছে তাকে। সেখানে ট্রাম্প টাওয়ারে ছিলেন তারা। ট্রাম্প তখন জানিয়েছিলেন, শিক্ষাবর্ষ শেষ হলেই মেলানিয়া ব্যারনকে নিয়ে হোয়াইট হাউজে ফিরবেন। আর ব্যারনকে তখন ওয়াশিংটনের স্কুলে ভর্তি করে দেওয়া হবে।

রোববার বিকেলে হোয়াইট হাউজে ফিরেই মেলানিয়া টুইটারে একটি ছবি পোস্ট করেছেন। হোয়াইট হাউজ থেকে তোলা ছবির নিচে তিনি লিখেছেন, ‘আমাদের নতুন বাড়িতে আগামী স্মৃতির অপেক্ষায়।’

এ বিভাগের অন্যান্য সংবাদ