নর্থলন্ডনের সাংস্কৃতিক ও কমিউনিটি সংগঠন বাংলার সুর এর উদ্দোগে ইংরেজী নববর্ষ বরণ উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেলো সোমবার ১১ জানুয়ারী কেমডেনের সুরমা সেন্টারে। বাংলার সুরের অন্যতম কো-অডিনেটর সৈয়দ রফিকুল ইসলাম সোহেলের সভাপতিত্বে ও সংগঠক শেখ জাহিদ রহমান,নাট্যকর্মী ইকবাল বাহারের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেমডেন কাউন্সিলের মেয়র কাউন্সিলার লরেন রেবাহ।বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক কাউন্সিল লিডার কাউন্সিলার নাসিম আলী ওবিই,কাউন্সিলার সমতা খাতুন,সুরমা সেন্টারের চেয়ারম্যান আব্দুস সামাদ,নিউহ্যামের কাউন্সিলার রহিমা রহমান। অনুষ্টানের সাবির্ক আয়োজনে ছিলেন সংগঠক কবি কাজল রশীদ,খায়রুল ইকবাল রব মুকুল,জিয়াউল হক চৌধুরী জুয়েল,মহিদুর রহমান,মিসেস হেনা বগম,নাজমুল ইসলাম,মিসেস শেখ মমতা বেগম প্রমুখ । আলোচনা সভা শেষে সঙ্গীত পরিবেশন করেন শিল্পি হাসী রানী ,শেফালী,অমিত,সোহেল সহ স্থানীয় শিল্পিরা ।
সভায় বক্তারি বলেন,বাংলার সমৃদ্ধ সংস্কৃতিকে বিলেতের নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য তারা প্রতিবছর এ ধরনের আয়োজন করে থাকেন। সভায় তাদের কার্যক্রমে সকল প্রবাসীর সহযোগিতা কামনা করা হয়।

অবৈধ বাংলাদেশিদের সাধারণ ক্ষমা করল জর্ডান
মালয়েশিয়ায় তিন লরির সংঘর্ষে বাংলাদেশিসহ নিহত ২
দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন বাংলাদেশি নারীর মৃত্যু
সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ
নর্থ বাংলা প্রেসক্লাব ইউকের আত্মপ্রকাশ
আবগারি মামলায় গ্রেপ্তারি বেআইনি, কোর্টে মামলা দিল্লির মুখ্যমন্ত্রী 