News Bangla 24 BD | চীনে আবাসিক ভবনে ভয়াবহ আগুনে নিহত ২২ - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেফতার বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান চিকেন ভেজিটেবল স্যুপ তৈরির রেসিপি জেনে নিন দাম্পত্য সুখী হবে এই ৩ উপায়ে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা জোভান বিশ্বকাপে একটি করে ম্যাচ শেষ সব দলের, পয়েন্ট টেবিলে কে কোথায়? দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন গাজীপুর পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইলেকট্রনিকভাবে সমঝোতা স্বাক্ষর করল যুক্তরাষ্ট্র-ইরান ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী

চীনের পূর্বাঞ্চলের জিয়াংশু প্রদেশের একটি বাড়িতে অগ্নিকাণ্ডে অন্তত ২২ জনের প্রাণহানি ঘটেছে। রোববার ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থা সিনহুয়া জানিয়েছে।

সিনহুয়া বলছে, চাংশু শহরের ইয়ুশানের একটি আবাসিক ভবনের দুই তলায় রাত সাড়ে চারটার দিকে আগুন ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডে ২২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। আগুন নিভিয়ে ফেলা হয়েছে। এছাড়া অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

আবাসিক ভবনে আগুন লাগিয়ে দেয়ার অভিযোগে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সন্দেহভাজন ওই ব্যক্তিকে জিয়াং নামে সনাক্ত করা হয়েছে।

তবে জিয়াংশু প্রদেশের ওই ভবনে কতজন মানুষ ছিলেন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ