News Bangla 24 BD | মাস্তিজাদে করার পেছনের কাহিনী বললেন সানি - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের আশুরার রোজা কয়টি, কখন রাখবেন কাল পবিত্র আশুরা: রাজধানীতে প্রস্তুত ৬৩টি তাজিয়া মিছিল

মাস্তিজাদে করার পেছনের কাহিনী বললেন সানি


নিউজ ডেস্ক : সানি লিওনকে নতুন করে পরিচয় দেয়ার কিছু নেই। বলিউডে তার সিনেমা হোক বা বিজ্ঞাপন, তাতে মূল বিষয় অবশ্যই যৌনতা। তার অভিনীত আসন্ন সিনেমা ‘মাস্তিজাদে’ও এর ব্যতিক্রম নয়। সম্প্রতি এই আবেদনময়ী নায়িকা জানিয়েছেন তিনি কেন এই ছবিতে অভিনয় করেছেন।

সানি জানালেন ‘মাস্তিজাদে’ ছবিটি করার পেছনে নাকি একটি বিশেষ কারণ ছিল। তিনি সাবেক পর্ণস্টার। তাই সাহসী যৌনতায় ভরা ছবির প্রস্তাব তিনি পাবেন, এটাই স্বাভাবিক। তার অভিনীত সব সিনেমা তাই-ই।

সানির কাছে যেসব ছবির প্রস্তাব আসে, তার প্রতিটি চিত্রনাট্য নাকি সবার আগে শোনেন তার স্বামী ড্যানিয়েল ওয়েবার। ‘মাস্তিজাদে’র স্ক্রিপ্ট শোনার পর ড্যানিয়েল নিজেই নাকি সানিকে ডাকেন। তিনি সানিকে বলেন, ‘ছবিটির কাহিনী খুব মজার। এটা করতে তোমার ভালো লাগবে।’ আর এই কথা শুনেই নাকি সিনেমায় চুক্তিবদ্ধ হন সানি।

অ্যাডাল্ট সেক্স কমেডির খেতাব পাওইয়া ছবিটি নাকি আর অন্য সেক্স কমেডি থেকে আলাদা। এখানে সরাসরি যৌনতাকে উপস্থাপন করা হয়েছে। সানিকে যখন জিজ্ঞেস করা হয়, ‘ভক্তরা যদি সিনেমা পছন্দ না করেন? এই নিয়ে তিনি কি চিন্তিত?’ তখন সানির সহাস্য জবাব ছিল এরকম, ‘সবাই কি ভাবল তা নিয়ে চিন্তা করতে গেলে সিনেমায় মনোযোগ দিতে পারব না।’

এ বিভাগের অন্যান্য সংবাদ