News Bangla 24 BD | রোহিঙ্গাদের ১০ হাজার টয়লেট তৈরি করে দেবে ইউনিসেফ - News Bangla 24 BD
News Head
 মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল

রোহিঙ্গাদের ১০ হাজার টয়লেট তৈরি করে দেবে ইউনিসেফ


দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘রোহিঙ্গাদের জন্য ৩৫ হাজার টয়লেট প্রয়োজন। এর মধ্যে ১০ হাজার টয়লেট নির্মাণ করে দেবে ইউনিসেফ।’

তিনি বলেন, ‘এই ১০ হাজার টয়লেট তৈরিতে ব্যয় হবে ১১ কোটি ৮০ লাখ টাকা। আগামী দুই মাসের মধ্যে এসব টয়লেটের নির্মাণ কাজ শেষ হবে।’

মন্ত্রী জানান, সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে ৭ হাজার ৮৪৯টি টয়লেট নির্মাণ করা হয়েছে।

বুধবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ইউনিসেফের সঙ্গে সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানের আগে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এ কথা বলেন।

ইউনিসেফের পক্ষে বাংলাদেশের কান্ট্রিও ডিরেক্টর এডওয়ার্ড বিগবেডার এবং বাংলাদেশের পক্ষে মন্ত্রণালয়ের যুগ্মসচিব (রোহিঙ্গা সেল) হাবিবুল কবির চৌধুরী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ শাহ কামালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ