News Bangla 24 BD | সংঘর্ষের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ তাজউদ্দীন মেডিকেল - News Bangla 24 BD
News Head
 মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত বগুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল

সংঘর্ষের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ তাজউদ্দীন মেডিকেল


গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার দুপুরে ফের শিক্ষার্থী ও আউট সোর্সিং কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়াও আজ সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। তবে মেডিকেল কলেজের ভর্তি ও পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম অব্যাহত থাকবে। তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. আসাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার ভাঙচুরের ঘটনার জের ধরে আজ মঙ্গলবার সকালে আউট সোর্সিং কর্মচারী ও শিক্ষার্থীরা মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকায় বিক্ষোভ করে। এ সময় মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ উদ্ভূত পরিস্থিতি নিয়ে বৈঠকে বসার পূর্ব মুহূর্তে দুপুর সাড়ে ১২টার দিকে দুইপক্ষ মুখোমুখি হয়। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। তখন অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে পাঁচ শিক্ষার্থী ও চার কর্মচারী আহত হন।

উল্লেখ্য, সোমবার মেডিকেল কলেজের ছাত্ররা হাসপাতালের এক্স-রে কক্ষ ও আসবাবপত্র ভাংচুর এবং আউট সোসিং কর্মচারীদের মারধর করে। এ সময় ছাত্ররা হাসপাতালের অনিয়ম, অব্যবস্থার প্রতিবাদ জানায় এবং আউট সোর্সিং ঠিকাদারের বিরুদ্ধে শ্লোগান দেয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ