শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবিতে জয়া
বাংলাদেশি জনপ্রিয় মডেল ও অভিনেত্রী জয়া আহসান। দুই বাংলায় এখন সমানতালে অভিনয় করে চলেছেন। এরই ধারাবাহিকতায় কলকাতার প্রথমসারির একজন নামকরা পরিচালকের নতুন একটি ছবিতে অভিনয়ের ব্যাপারে কথাবার্তা চলছে।
কিন্তু ছবির পরিচালক কে? নাম কি, কিংবা কো-আর্টিস্ট কে? জয়া আহসান কলকাতার জনপ্রিয় দৈনিক আনন্দবাজার’কে এক সাক্ষাৎকারে জানিয়েছেন ভারতীয় নির্মাতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নতুন একটি ছবিতে অভিনয়ের ব্যাপারে তাঁর সাথে কথাবার্তা চলছে। ছবিটির নাম ‘কণ্ঠ’। তবে ছবিতে অভিনয় করবেন কি, না তা এখনও চূড়ান্ত হয়নি। আর সাক্ষাৎকারটি বুধবার প্রকাশিত হয়েছে।
তিনি এখন কলকাতার যোধপুর পার্ক এলাকায় অবস্থান করছেন। কলকাতার ছবিতে জয়া আহসানের শুরুটা হয়েছিল অরিন্দম শীলের পরিচালনায় ‘আবর্ত’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে। এরপর ‘একটি বাঙালি ভূতের গল্প’, ‘রাজকাহিনি’, ছবিতে অভিনয় করেছেন।
এইতো কিছুদিন আগে জয়া আহসান সৃজিত মুখার্জীর পরিচালনায় ‘রাজকাহিনি’ ছবিতে বিতর্কিত একটি দৃশ্যে অভিনয় করেছিলেন। সে বিষয়ে প্রথমবারেরমত এবার তিনি তার মতামত জানিয়েছেন-‘অন্তত কিছুটা হলেও মাইন্ডকে তো আমি লিবারেট করতে পেরেছি। কেউ কেউ তো আছেন যাঁরা এটা থেকে অনুপ্রাণিত হবেন’।
দুই বাংলা সমানতালে জয়ার জয়রথ ছুটে চলছে। মডেলিং ও টিভি নাটকের পাশাপাশি তিনি চলচ্চিত্রে অভিনয় করেও বেশ সুনাম অর্জন করেছেন। সৈয়দ শামসুল হক’র ‘নিষিদ্ধ লোবান’ উপন্যাস অবলম্বনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত চলচ্চিত্র ‘গেরিলা’।
চলচ্চিত্রটিতে জয়া বিলকিস বানু চরিত্রে অভিনয় করে সেরা চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে ২০১১ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ছবিটি পরিচালনা করেছিলেন নাসির উদ্দীন ইউসুফ। জয়া আহসান বর্তমানে বেশকয়েকটি চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সাইফুল ইসলাম মান্নুর ‘পুত্র’, মাহমুদ দিদারের ‘বিউটি সার্কাস’, আকরাম খানের ‘খাঁচা’, মারুফের ‘মেসিডোনা’ ।
শিবপ্রসাদ মুখোপাধ্যায় ভারতীয় বাঙালি চলচ্চিত্রকার, লেখক ও অভিনেতা। এছাড়া তার পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র ‘বেলা শেষে’ সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়েছে। সেই সাথে বাণিজ্যিক দিকে থেকেও সাফলতার তকমা পেয়েছে। এছাড়া ইচ্ছে, মুক্তধারা, দুর্ঘটনা, অলিক সুখ, রামধনু এর মত জনপ্রিয় ছবির পরিচালক তিনি।

‘শেষ পত্র’র পর আবার একসঙ্গে তিন কিংবদন্তি
আগামী ৩ জুলাই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’
চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়
শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা
এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল
শিল্পী সমিতির নির্বাচন ঘিরে সরগরম বিএফডিসি
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা 