সংগীতজ্ঞ খন্দকার নূরুল আলম আর নেই
না ফেরার দেশে চলে গেলেন বরেণ্য সুরকার, কণ্ঠশিল্পী খন্দকার নূরুল আলম।
আজ শুক্রবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই সংগীতজ্ঞ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। গুণী এই সংগীতজ্ঞের প্রয়াণে সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (২১ জানুয়ারি) অসুস্থবোধ করলে খন্দকার নূরুল আলমকে রাজধানীস্থ ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় মৃত্যুবরণ করেন। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি।
বুদ্ধিজীবী কবরস্থান অথবা বনানী কবরস্থানে খন্দকার নূরুল আলমের দাফন সম্পন্ন হবে বলে জানা গেছে।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই সংগীতশিল্পী সৃষ্টি করে গেছেন চোখ যে মনের কথা বলে (যে আগুনে পুড়ি), এতো সুখ সইবো কেমন করে, তুমি এমনই জাল পেতেছো সংসারে, এ অাঁধার কখনও যাবে না মুছে, আমি চাঁদকে বলেছি আজ রাতে, কাঠ পুড়লে কয়লা হয় শিরোনামের জনপ্রিয় অসংখ্য গানের। শাস্তি, শংখনীল কারাগার সিনেমার মতো দর্শকনন্দিত চলচ্চিত্রের সংগীত পরিচালনাও করেছেন তিনি।

অভিনেতা জাহের আলভী দুই দিনের রিমান্ডে
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ জন
স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ
রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে অভিযান জোরদার করবে টাস্ক ফোর্স : প্রতিমন্ত্রী
‘শেষ পত্র’র পর আবার একসঙ্গে তিন কিংবদন্তি
জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ 