News Bangla 24 BD | বইমেলা এখন ব্যবসার জায়গা: সায়নী দত্ত - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের আশুরার রোজা কয়টি, কখন রাখবেন কাল পবিত্র আশুরা: রাজধানীতে প্রস্তুত ৬৩টি তাজিয়া মিছিল

বইমেলা এখন ব্যবসার জায়গা: সায়নী দত্ত


ঠাণ্ডার মরশুমে বেগুন ভাজা না খেলে তাঁর মন ভরে না। শরীর চর্চার বিষয় যতই সচেতন থাকুন না কেন…এই সময়টা জমিয়ে খাওয়া দাওয়া করেন অভিনেত্রী সায়নী দত্ত। অন্যদিকে পরিবারের সঙ্গে বইমেলাটাও মিস করেন বলে জানালেন কলকাতা 24 এর প্রতিনিধি রাকেশ নস্কর-কে দেওয়া এক সাক্ষাৎকারে।

প্রশ্ন- শীতের মরশুম তুমি কতটা উপভোগ কর?
সায়নী দত্ত- আমি ভীষণ শীত ভালোবাসি। কলকাতার শীত খুবই ভালো লাগে। এই সময় আগের বছরও আমি কলকাতায় ছিলাম। এবছরও থাকব। কলকাতায় আছি, খাচ্ছি, ঘুমচ্ছি..কাজ করছি।

প্রশ্ন– শীতের মরশুমে খাবার অভ্যাসে কি পরিবর্তন ঘটে?
সায়নী দত্ত- বেগুন ভাজা!!! ওটা আমার খুব ভালো লাগে। বেগুন ভাজা শীতেই বেশি খাওয়া যায়। সেক্ষেত্র ওটা আমার নাম্বার ওয়ান ফেবরিট। আমার একটু লুচি খেতেও ভালো লাগে। মিষ্টি আমি এমনিতে পছন্দ করি না। কোনও মিষ্টি জিনিস আমার ভালো লাগে না।

প্রশ্ন – তোমার কি মনে হয়, ট্র্যাডিশনাল খাবারগুলো কি মানুষ ভুলে যাচ্ছে? যেমন নলেন গুড়ের মিষ্টি…
সায়নী দত্ত – না! আমার মনে হয় না সেটা সত্যিই। যার যে স্বাদ ভালো লাগে। ঠিক যেমন আমার মিষ্টি ভালো লাগে না কিন্তু আমার বন্ধুর মিষ্টি ভালো লাগে। সেক্ষেত্রে জেনারেশন চেঞ্জ হচ্ছে বলে টেস্টের চেঞ্জ হচ্ছে এটা পুরো বাজে কথা।

প্রশ্ন – বুক ফেয়ার তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ?
সায়নী দত্ত- আমি প্রচণ্ড বই পড়ি। ছোটবেলা থেকেই পড়াশোনার বই কম পড়েছি কিন্তু গল্পের বই বেশি পড়েছি। ছোটবেলা থেকেই কলকাতার বইমেলাটা সবাই জানে। তবে আগের মতো বইমেলা এখন আর নেই। এখন বইমেলা বলতে গেলে বিজনেসের জায়গা হয়ে গিয়েছে। ছোটবেলায় আমরা বইমেলা যেতাম তখন বই কেনা, দেখা, মজা করার চিন্তাধারা নিয়ে যেতাম। এখন শুধু বিজনেস…একটাই চিন্তা কি করে বড় করা যায়। তাই এখন খুব একটা এঞ্জয় করিনা। কিন্তু বই কিনি। বইমেলায় প্রচণ্ড ঘুরতাম। এক জায়গা থেকে শুরু করে অন্য জায়গাতে গিয়ে শেষ হত। উইন্টারের সময় আমার দাদার পরিবার এখানে এসে থাকত। ছোটবেলাতেও আসত। ওদের সঙ্গে বইমেলাতে যেতাম, গিয়ে ঘুরতাম। ঘুরে একটা জায়গায় বসতাম আমার এখনও মনে আছে। ২০০৬ তে আমরা শেষবার একসঙ্গে বইমেলায় গিয়েছিলাম। বলতে গেলে পিকনিকের মতো হত। সেই সময়গুলো মিস করি এখন।

প্রশ্ন- পার্টি করতে পছন্দ কর…?
সায়নী দত্ত- আমি একদম পার্টি করতে পছন্দ করি না। প্রচুর পার্টির আমন্ত্রণ থাকে। সবাইকে বলি আমি টায়ার্ড বা কলকাতায় নেই অথচ আমি বাড়িতেই থাকি। এটা শুনলে সবাই কিন্তু রাগ করবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ