News Bangla 24 BD | পাঁচ সিটির নির্বাচন জুলাইয়ে : সিইসি - News Bangla 24 BD
News Head
 কওমি মাদ্রাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে: পটিয়ায় এমপি এনাম সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর গাজীপুরে ডিপি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

পাঁচ সিটির নির্বাচন জুলাইয়ে : সিইসি


প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বলেছেন, আগামী জুলাই মাসে রাজশাহীসহ পাঁচটি সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। আর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বর অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে। এ বিষয়ে নির্বাচন কমিশন প্রস্তুতি শুরু করেছে। এ বিষয়ে কমিশনের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে রাজশাহীর পবা উপজেলার দামকুড়াহাট উচ্চ বিদ্যালয় মাঠে স্মার্টকার্ড বিতরণ উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
সিইসি বলেন, গাজীপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন হবে জাতীয় সংসদ নির্বাচনের আগেই। কোন সিটি করপোরেশনের নির্বাচন কত তারিখে অনুষ্ঠিত হবে তা এখনো চূড়ান্ত হয়নি। তবে প্রাথমিকভাবে বলতে পারি, এসব সিটি করপোরেশনের নির্বাচন হবে জুলাই মাসের মধ্যেই।
এ পাঁচ সিটি করপোরেশনের বর্তমান নির্বাচিত পরিষদের মেয়াদ শেষ হচ্ছে আগামী সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে। এর মধ্যে গাজীপুরের ৪ সেপ্টেম্বর, খুলনার ২৫ সেপ্টেম্বর, রাজশাহীর ৫ অক্টোবর, সিলেটের ৮ অক্টোবর ও বরিশালের ২৪ অক্টোবর নির্বাচনের পাঁচ বছর পূর্ণ হবে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী, পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার ১৮০ দিন আগে যে কোনো সময় ভোট গ্রহণ করতে হবে। এ অবস্থায় রাজশাহী সিটি করপোরেশনে ৯ এপ্রিল থেকে ৫ অক্টোবর, খুলনায় ৩০ মার্চ থেকে ২৫ সেপ্টেম্বর, বরিশালে ২৭ এপ্রিল থেকে ২৩ অক্টোবর, সিলেটে ১৩ মার্চ থেকে ৮ সেপ্টেম্বর এবং গাজীপুরে ৮ মার্চ থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।
সিইসি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০১৯ সালের জানুয়ারি মাসের প্রথমে অথবা এ বছরের ডিসেম্বরের শেষের দিকে। অর্থাৎ ডিসেম্বরের ২০ তারিখের পর থেকে জানুয়ারির ২০ তারিখের মধ্যেই একাদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই মুহুর্তে বড় পাঁচ সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু করেছে কমিশন। এবার সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে। তবে সেটা কি পরিমাণে ব্যবহার করা হবে তা নির্ভর করবে ইভিএম মেশিন সম্পর্কে প্রশিক্ষণের ওপর। এ বিষয়েও কমিশনের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
এর আগে কেএম নুরুল হুদা উপজেলার দামকুড়াহাট উচ্চ বিদ্যালয়ে স্মার্টকার্ড বিতরণ পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সৈয়দ আমিরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুব্রত পাল, জেলা নির্বাচন কর্মকর্তা আতিয়ার রহমান ও পবা উপজেলা নির্বাচন কর্মকর্তা মির্জা শাহানাজ পারভীন উপস্থিত ছিলেন।
এরপর সিইসি পবা উপজেলা নির্বাচন অফিস পরিদর্শন করেন। বিকেলে তিনি রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা, থানা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এখানে তিনি আগামী সিটি করপোরেশন ও জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কমিশনের এ অঞ্চলের কর্মকর্তাদের দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। শুক্রবার তিনি দূর্গাপুর উপজেলা নির্বাচন অফিস পরিদর্শন করবেন। এদিন বিকেলে প্রধান নির্বাচন কমিশনার ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ