গাজীপুরে সংঘটিত মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধে শহীদ ও বীরদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে দুই দিনের সফরে গাজীপুরে আসছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
তিনি আজ সোমবার বিকেল ৪টায় গাজীপুর জেলা শহরের শহীদ বরকত স্টেডিয়ামে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন
গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর রোববার এক মতবিনিময় সভায় জানান মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন ১৯ মার্চ। ওইদিন জয়দেবপুরে (গাজীপুর) প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধে অংশ নিয়ে চারজন শহীদ হন। এতে আহত হন আরও কয়েকজন। জয়দেবপুরে ১৯৭১ সালের ১৯ মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধে অংশ নেওয়া শহীদ ও বীরদের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গাজীপুরে আসছেন। ১৯৭১ সালের ১৯ মার্চে পাকিস্তানী হানাদার বাহিনীকে মোকাবিলা করতে জয়দেবপুরের বীর সংগ্রামী জনতার বীরগাথাকে অমর করে রাখতে ১৯৭৪ সালে গাজীপুরের চান্দনা চৌরস্তায় স্বাধীনতার স্মারক ভাস্কর্য ‘জাগ্রত চৌরঙ্গী’ নির্মাণ করা হয়। ভাস্কর মো: আব্দুর রাজ্জাকের তৈরী মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য এটি। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ।
এছাড়া রাষ্ট্রপতি সোমবার রাতে গাজীপুর সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন। পরদিন মঙ্গলবার দুপুরে তিনি গাজীপুরের কাশিমপুর করাগারে কারা সপ্তাহ-২০১৮ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এরপর রাষ্ট্রপতি মঙ্গলবার বিকেলে গাজীপুরস্থ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে বিশ^বিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর
আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ জন
স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ 