আ’লীগ ক্ষমতায় গেলে দেশের চেহারা পাল্টে যাবে-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ¦ এড. আকম মোজাম্মেল হক এমপি বলেছেন আসন্ন নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে বিজয়ী করলে দেশের চেহারা পাল্পে যাবে।
শুক্রবার সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আড়াইগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী ওই কথা বলেন।
তিনি আরো বলেন বর্তমান শেখ হাসিনার সরকারের আমলে দেশের বিভিন্ন স্থানে স্কুল-কলেজ-মাদ্রাসা ভবন নির্মাণ ও রাস্তা-ঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষা করার জন্য আগামী নির্বাচনেও নৌকায় ভোট দিতে হবে। এতে উন্নয়নের গতি বাড়বে এবং দেশের চেহারা পাল্টে যাবে।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাপাতালের প্রশাসনিক কর্মকর্তা ও অত্র বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি আব্দুল বাছেদ সিকদারের সভাপতিত্বে ওই ক্রীড়ানুষ্ঠানে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুস সালাম, গাজীপুর জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহজাহান মিয়া, কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুরাদ কবির, গাজীপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সেলিম আজাদ প্রমুখ রাখেন।

সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর
আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ জন
স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ 