News Bangla 24 BD | বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক শুরু - News Bangla 24 BD
News Head
 কওমি মাদ্রাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে: পটিয়ায় এমপি এনাম সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর গাজীপুরে ডিপি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক শুরু


বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শুরু হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বৈঠক শুরু হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক এবং ভারতের পক্ষে দেশটির পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে।

এর আগে কেশব গোখলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন।

ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে গতকাল রোববার বিকেলে তিন দিনের সফরে ঢাকায় এসেছেন। পররাষ্ট্র সচিব হিসেবে কেশব গোখলের এটি বাংলাদেশে প্রথম সফর।

এ সফরে দুই দেশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে দ্বিপক্ষীয় এবং আঞ্চলিক ইস্যুতে আলোচনা হবে। দুই দেশের সম্পর্ককে কীভাবে আরো জোরদার করা যায়, তিস্তা এবং রোহিঙ্গা ইস্যুতে ভারতের অবস্থান নিয়ে কথা হবে।

বৈঠক শেষে দুই দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম নিয়ে একটি সমাঝোতা স্মারক স্বাক্ষর হবে। এরপর দুপুর ১২টায় যৌথ বিবৃতি দেবেন দুই পররাষ্ট্র সচিব।

দুপুর ২টায় রাজধানীর একটি হোটেলে ইনস্টিটিউট অব পলিসি, অ্যাডভোকেসি অ্যান্ড গভর্নেন্সের (আইপিএজি) উদ্যোগে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন বিজয় কেশব গোখলে। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সফরকালে বিজয় কেশব গোখলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ