News Bangla 24 BD | রোহিঙ্গা প্রত্যাবাসনে চাপ রাখবে যুক্তরাজ্য - News Bangla 24 BD
News Head
 কওমি মাদ্রাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে: পটিয়ায় এমপি এনাম সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর গাজীপুরে ডিপি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চাপ রাখবে যুক্তরাজ্য


রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ রাখতে যুক্তরাজ্য কাজ করে যাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার অ্যালিসন ব্লেক। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাব আয়োজিত ‘ডিক্যাব টকে’ একথা জানান তিনি। তিনি বলেন, রোহিঙ্গারা স্বেচ্ছায়, নিরাপদে, সম্মানে ও স্থায়ীভাবে মিয়ানমারে ফিরে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সব ধরনের সমর্থন দেওয়া হবে। এটি পরিষ্কার যে চরম নির্যাতন হয়েছে বলে তারা মিয়ানমার থেকে পালিয়ে এসেছে। তাদের অধিকার রয়েছে আন্তর্জাতিক আদালতে এ নিয়ে বিচার চাওয়ার। এজন্য নিরপেক্ষ তদন্তও চায় যুক্তরাজ্য।
রোহিঙ্গারা তাদের অধিকার নিয়ে ফেরত যাবে। এজন্য আন্তর্জাতিকভাবে আওয়াজ তুলতে হবে জানিয়ে বলেন, বাংলাদেশের গণতন্ত্রে যুক্তরাজ্য সহযোগিতা করে যাবে। বিরোধীদল কী গণতান্ত্রিক অধিকারের যথেষ্ট সুযোগ পাচ্ছে, এমন প্রশ্নে তিনি বলেন, আমি এ বিষয়ে বলার অবস্থানে নেই। তবে শান্তিপূর্ণ সমাবেশ করা সবার অধিকার বলে মনে করি। আমরা বিশ্বাস করি সামনের সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও সবার অংশগ্রহণে হবে। শান্তিপূর্ণ রাজনৈতিক অবস্থা বিরাজ করবে নির্বাচনের সময়। ‘বাংলাদেশের কোনো রাজনৈতিক আলোচনায় বিদেশি মধ্যস্থতাকারীর কোনো প্রয়োজন নেই। কারণ বাংলাদেশিরা নিজেরাই এজন্য যোগ্য।’ উন্নয়শীল দেশের যোগ্যতা অর্জনের জন্য এসময় শুভেচ্ছা জানান তিনি। বলেন, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করার পরও যুক্তরাজ্য বাংলাদেশের অন্যতম সহযোগী। যুক্তরাজ্য বাংলাদেশের তৃতীয় বৃহত্তম বাজার। বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম বিনিয়োগকারী দেশও যুত্তরাজ্য। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন ডিক্যাব সভাপতি রেজাউল করিম লোটাস। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহফুজ মিশু।

এ বিভাগের অন্যান্য সংবাদ