News Bangla 24 BD | ‘বিমানের টিকিট চোরদের ধরা হবে’ - News Bangla 24 BD
News Head
 কওমি মাদ্রাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে: পটিয়ায় এমপি এনাম সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর গাজীপুরে ডিপি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট চোরদের ধরা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল। এছাড়া শিগগিরই বিমানকে কলঙ্কমুক্ত করা হবে বলে জানান তিনি।

বুধবার রাজধানীর একটি হোটেলে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ- এটিজেএফবি আয়োজিত ‘ ফ্লাইট সেফটি : দ্য ওয়ে ফরোয়ার্ড’ শীর্ষক গোলটেবিল বৈঠকে মন্ত্রী একথা বলেন।

শাহজাহান কামাল বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাউন্টারে গেলে টিকিট পাওয়া যায় না, বিমানের লোকেরা টিকিট চুরি করেন বলে যাত্রীদের অভিযোগ। এই টিকিট চোরদের ধরা হবে।

এসময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচক এর ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন বিভাগের পরিচালক উইং কমান্ডার চৌধুরী জিয়াউল কবির, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশ-আটাব সভাপতি মঞ্জুর মোর্শেদ, ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা-সিইও ইমরান আসিফ, রিজেন্ট এয়ারওয়েজের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা- সিসিও হানিফ জাকারিয়া, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক শাকিল মেরাজ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ড. মোমিন, পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নাছির উদ্দিন প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ