News Bangla 24 BD | মুক্তিযোদ্ধাদের নতুন ৩টি উৎসবভাতা দেবে সরকার-মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী - News Bangla 24 BD
News Head
 কওমি মাদ্রাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে: পটিয়ায় এমপি এনাম সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর গাজীপুরে ডিপি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুক্তিযোদ্ধাদের নতুন ৩টি উৎসবভাতা দেবে সরকার-মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী


মুক্তিযোদ্ধাদের নতুন ৩টি উৎসবভাতা দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক .ম মোজাম্মেল হক।

তিনি বলেছেন, আগামী জুলাই মাস থেকে মুক্তিযোদ্ধাদের জন্য নতুন করে আরো ৩টি উৎসবভাতা দেওয়ার পরিকল্পনায় কাজ করা হচ্ছে।

বুধবার সকালে চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা নতুন কমপ্লেক্স ভবন উদ্বোধন শেষে স্থানীয় মু‌ক্তি‌যোদ্ধা‌দের সঙ্গে আলোচনা সভায় তি‌নি এ কথা বলেন।

দুপুরে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বর্তমানে মুক্তিযোদ্ধারা ঈদুল ফিতর ও ঈদুল আজহার দুটি উৎসবভাতা পান। আগামী বাজেটের পর জুলাই থেকে ১৬ ডিসেম্বর, ২৬ মার্চ ও পয়লা বৈশাখের উৎসবভাতা দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে। মু‌ক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এ ল‌ক্ষ্যে কাজ ক‌রছে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, পুলিশ সুপার মাহবুবুর রহমানসহ স্থানীয় মুক্ত‌িযোদ্ধারা বক্তব্য রাখেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ