News Bangla 24 BD | নতুন মডেলে ছাত্রলীগ আসছে: ওবায়দুল কাদের - News Bangla 24 BD
News Head
 কওমি মাদ্রাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে: পটিয়ায় এমপি এনাম সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর গাজীপুরে ডিপি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

নতুন মডেলে ছাত্রলীগ আসছে: ওবায়দুল কাদের


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সামনে ছাত্রলীগের সম্মেলন। এই সম্মেলনে  নেতৃত্বের গঠন ও কাজের ধরনে ছাত্রলীগকে নতুন মডেলে সাজানোর পরিকল্পনা রয়েছে।
শুক্রবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সিটিটউট মিলনায়তনে আওয়ামী লীগের প্রচার উপকমিটির এক সেমিনার শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘সামনে ছাত্রলীগের সম্মেলন। সেই সম্মেলনে আমরা নেতৃত্ব গঠনের দিক দিয়ে এবং ছাত্রলীগকে নতুন মডেলে কাজ করার একটা নির্দেশনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আছে, আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। একটু ধৈর্য ধরুন।’
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির বিরুদ্ধে  কোনো ব্যবস্থা নেয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। ছাত্রলীগ হোক, আওয়ামী লীগ হোক। অপকর্ম করে কেউ পার পেয়ে যেতে পারেনি। অপরাধ করে পার পেয়ে যায়, এই কালচার আওয়ামী লীগে নেই, বিএনপিতে থাকতে পারে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।
ইউবি
এ বিভাগের অন্যান্য সংবাদ