News Bangla 24 BD | রানি এলিজাবেথের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় - News Bangla 24 BD
News Head
 কওমি মাদ্রাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে: পটিয়ায় এমপি এনাম সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর গাজীপুরে ডিপি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

রানি এলিজাবেথের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়


প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম শুক্রবার সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাতে লন্ডনে বাকিংহাম প্যালেসে রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করেছেন। ২৫তম কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলন যোগদানে প্রধানমন্ত্রী বর্তমানে লন্ডন অবস্থান করছেন।

প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী একই স্থানে যুক্তরাজ্যের প্রিন্স চার্লসের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেছেন। পরে প্রধানমন্ত্রী কমনওয়েলথ দেশগুলোর অন্যান্য সরকার প্রধান ও নেতাদের সঙ্গে রানির দেওয়া নৈশভোজে যোগ দেন।

লন্ডনের বাকিংহাম প্যালেসে শুক্রবার কমনওয়েলথ সদস্য দেশগুলোর নেতাদের সম্মানে রানি দ্বিতীয় এলিজাবেথের পক্ষ থেকে রাজকীয় নৈশভোজের আয়োজন করা হয়।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ অনেকেই যোগ দেন সে আয়োজনে। তাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ, ব্রিটিশ সিংহাসনের উত্তরসূরি প্রিন্স চার্লস এবং রাজপরিবারের অন্যান্য সদস্য।

এ দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল যুক্তরাজ্যের রাজধানীতে উইন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জেস হলে বিভিন্ন রিট্রিট সেশনে যোগ দেন। ২৫তম কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলন বৃহস্পতিবার লন্ডনে আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ৫৩টি কমনওয়েলথ দেশের সরকার প্রধান এবং অন্য নেতারা এতে যোগ দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার লন্ডনে উইন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জেস হলে বিভিন্ন রিট্রিট সেশনে যোগ দেন। এবারের কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলনে ৫৩টি কমনওয়েলথ দেশের সরকার প্রধান এবং অন্যান্য নেতা যোগ দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ