News Bangla 24 BD | তিন দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 কওমি মাদ্রাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে: পটিয়ায় এমপি এনাম সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর গাজীপুরে ডিপি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

তিন দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী


রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রেলিয়ায় তিন দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন।

গতকাল রোববার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তিনি।

এর আগে, রোববার স্থানীয় সময় বিকাল ৪টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টা) থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী দেশের উদ্দেশে রওনা দেন।

সেসময় অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. সুফিউর রহমান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

প্রধানমন্ত্রী দেশে ফেরার পথে প্রায় এক ঘণ্টা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করেন। পরে থাই এয়ারওয়েজের অপর একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে যাত্রা করেন। ফ্লাইটটি

অস্ট্রেলিয়া সফরকালে প্রধানমন্ত্রী গ্লোবাল সামিট অব উইমেন সম্মেলনে যোগ দেন। সম্মেলনে তাকে মর্যাদাপূর্ণ গ্লোবাল উইমেন লিডারশিপ এওয়ার্ডে ভূষিত করা হয়।

শেখ হাসিনা শুক্রবার সিডনি আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আইসিসি) গ্লোবাল উইমেন লিডারশিপ এওয়ার্ড গ্রহণ করেন এবং সেখানে অনুষ্ঠিত প্রীতিভোজে যোগ দেন। যুক্তরাষ্ট্র ভিত্তিক ‘গ্লোবাল সামিট অব উইমেন’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে নারী শিক্ষা এবং নারী উদ্যোক্তা সৃষ্টিতে নেতৃস্থানীয় ভূমিকার জন্য এই সম্মাননায় ভূষিত করে।

সম্মাননা গ্রহণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধিকার আদায়ে বিশ্বের নারীদের নতুন করে জোটবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং চার দফা প্রস্তাব তুলে ধরেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ