News Bangla 24 BD | জুনের মধ্যে শ্রমিকদের বর্ধিত বেতন নির্ধারণ হবে : আকম মোজাম্মেল হক - News Bangla 24 BD
News Head
 কওমি মাদ্রাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে: পটিয়ায় এমপি এনাম সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর গাজীপুরে ডিপি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

জুনের মধ্যে শ্রমিকদের বর্ধিত বেতন নির্ধারণ হবে : আকম মোজাম্মেল হক


 দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কথা ভেবে শ্রমিকদের মজুরি আরো কমপক্ষে ৫ হাজার টাকা বাড়ানো উচিৎ বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ¦ এড. আকম মোজাম্মেল হক এমপি। তিনি মঙ্গলবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রায় জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ মাঠে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ওই মন্তব্য করেন।
তিনি আরো বলেন শ্রমিকদের ন্যায্য পাওনা সম্পর্কে মজুরি বোর্ডকে আরো সচেতন হতে হবে। যাতে শ্রমিকরা সঠিক মজুরি পেতে পারে। আগামী জুনের মধ্যে শ্রমিকদের বর্ধিত বেতন নির্ধারণ করা হবে এবং কত বৃদ্ধি পাবে তাও উল্লেখ করা হবে।
কালিয়াকৈর পৌর শ্রমিক লীগের সভাপতি হারিজ উজ্জামান ওরফে হারিজ খানের সভাপতিত্বে ওই শ্রমিক সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করীম রাসেল, পৌর আওয়ামীলীগের আহবায়ক আব্দুল ওয়াহাব মিয়া এবং গাজীপুর জেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুর রশিদ প্রমুখ নেতৃবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ