News Bangla 24 BD | আজ শ্রমিক নেতা আহসান উল্লাহ মাস্টারের ১৪তম মৃত্যু বার্ষিকী ॥ - News Bangla 24 BD
News Head
 কওমি মাদ্রাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে: পটিয়ায় এমপি এনাম সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর গাজীপুরে ডিপি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

আজ শ্রমিক নেতা আহসান উল্লাহ মাস্টারের ১৪তম মৃত্যু বার্ষিকী ॥


টঙ্গী প্রতিনিধি : জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও কার্যকরী সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা গাজীপুরের জনপ্রিয় সাবেক সংসদ সদস্য শহীদ আহসান উল্ল¬াহ মাস্টার এমপি’র ১৪তম শাহাদাৎ বার্ষিকী আজ । মরহুমের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে টঙ্গীসহ গাজীপুরের বিভিন্ন স্থানে দিবসটি পালনে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এতে আওয়ামীলীগ, শ্রমিকলীগ, মহিলালীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন দিবসটি পালনে ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে। কর্মসূচীতে মন্ত্রী, এমপি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন বলে জানা গেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকালে জেলার বিভিন্ন উপজেলায় দলীয় কার্যালয়ে পবিত্র কোরআনখানি, ৬টা ৩০মিনিটে শোক পতাকা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ, সকাল ৮টায় শহীদ আহসান উল্ল¬াহ মাস্টারের কবরে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০টায় শহীদের পরিবারের পক্ষ থেকে তার বাড়ি হায়দরাবাদ গ্রামে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টারের বাসভবন সংলগ্ন নোয়াগাঁও এম.এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তার সাথে নিহত রতন, হানিফ, মনির ও আফাজের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাদ আসর দলীয় কার্যালয়সমূহে দোয়া অনুষ্ঠিত হয়। এসব দোয়া মাহফিল শেষে গরীব এতিমদের মাঝে খাবার বিতরণ করারও আয়োজন করা হয়েছে
শহীদ আহসান উল্ল¬াহ মাস্টারের ছেলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ জাহিদ আহসান রাসেল এমপি এক বিবৃতিতে তার পিতার শাহাদাৎ বার্ষিকীতে দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

উল্লেখ্য, ২০০৪ সালের ৭ মে বিএনপি-জামাত জোট সরকারের আমলে গাজীপুরের জনপ্রিয় সংসদ সদস্য প্রখ্যাত এই শ্রমিক নেতা শহীদ আহসান উল্লাহ মাস্টার টঙ্গীর নিজ বাসভবন নোয়াগাঁও এম.এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে নির্মমভাবে নিহত হন। ওই দিন ১০নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখাকালীন সময়ে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের লেলিয়ে দেয়া চিহ্নিত সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে আহসান উল্ল¬াহ মাস্টার এমপি নিহত হন। ১৯৫০ সালের ৯ নভেম্বর গাজীপুরের পূবাইল ইউনিয়নের হায়দরাবাদ গ্রামে শহীদ আহসান উল্ল¬াহ মাস্টার জন্মগ্রহণ করেন। তার পিতা শাহ্ সুফী আলহাজ্ব আব্দুল কাদের, মাতা হাজী রুসতুমুনন্নেছা। তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের দুই বার চেয়ারম্যান, এরপর গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানও নির্বাচিত হয়েছিলেন। শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি গাজীপুর-২ আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালে আওয়ামীলীগ দলীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি গাজীপুরে সে সময় তাঁর সাংগঠনিক দক্ষতা দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে এলাকায় জনপ্রিয় নেতায় পরিণত হয়েছিলেন। এছাড়াও তিনি শ্রমিকদের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করে শ্রমিক নেতা হিসেবে দেশে-বিদেশে খ্যাতি অর্জন করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ